সাহিত্য ও সংস্কৃতি

সিডনিতে বাংলা নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে জগন্নাথ হল অ‍্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া’র নানা আয়োজন

  • 11:07 pm - April 13, 2025
  • পঠিত হয়েছে:৩১ বার
সিডনির প‍্যারামাটা পার্কের নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এবারের বর্ষবরণ।

১৩ এপ্রিল ২০২৫ শতদল তালুকদার, সিডনি থেকে

অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্যভাবে আয়োজন করা হলো বাংলা নববর্ষ-১৪৩২। গতকাল ১২ এপ্রিল(শনিবার) অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্ররা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বর্ষবরণের অনুষ্ঠানটি উৎযাপন করলো। সিডনির প‍্যারামাটা পার্কের নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়  এবারের বর্ষবরণ। এ সময় অধিকাংশ মানুষই বাঙ্গালির চিরাচরিত পোষাক পরিধান করে, বৈশাখীর গান গেয়ে এবং ব্যানার-ফ্যাস্টুন বা বাংলাদেশের পতাকা বহন করে পরিভ্রমণ করে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অস্ট্রেলিয়া সরকারের ফেডারেল মন্ত্রী ক্রিস বোয়েন, আসন্ন নির্বাচনে প‍্যারামাটা আসনের লিবারেল পদপ্রার্থী ক‍্যাটি মুলেনস এবং কমিউনিটির অন্যতম প্রিয় মুখ কাউন্সিলর সুমন সাহা। 

অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্যভাবে আয়োজন করা হলো বাংলা নববর্ষ-১৪৩২।

এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠানে মানুষের আগ্রহ ও উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো। অনেকেই প্রিয়জন, বন্ধু-বান্ধব ও অতিথিদের সাথে কুশল বিনিময় করতে গিয়ে আপ্লুত হয়ে পড়ে। তাছাড়া হরেক রকমের বাঙ্গালি খাবারের আয়োজন করা হয় এ আনন্দযজ্ঞে।

খাবারের পাশাপাশি বাচ্চাদের জন‍্য মজার খেলার আয়োজন করা হয়, যেখানে তারা খুবই আনন্দ করার সুযোগ পায়। তাছাড়া জগন্নাথ হলের প্রাক্তনী ও তাদের সহধর্মিনীদের জন‍্যও ছিলো  নানা রকম ফান গেম।

বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সাথে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মে বেড়ে ওঠা শিশুদের পরিচিত হবার সুযোগ ঘটায়।

 এবারের বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে জগন্নাথ হল অ‍্যালুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলা নববর্ষ’ বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠ উৎসব । তাই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এই অনুষ্ঠানটিকে সর্বাত্মক সফল করার জন‍্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এজন‍্য সকলকে আন্তরিক

এই শাখার আরও খবর

রাষ্ট্রের উদাসীনতায় আটকে বিচার, স্বজনদের নীরব কান্নাই যেন ‘তীব্র প্রতিবাদ’

মেলবোর্ন, ৬ মার্চ- যশোরে উদীচীর সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার প্রক্রিয়া। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা যায়নি, চূড়ান্ত শাস্তিও…

গর্ভপাতে কাতরাচ্ছে পৃথিবী

স্বর্গ থেকে ইরা নেমে এলো এক  মায়ের জঠোরে। মায়ের উষ্ণ আশ্রয়ে সেই নিষ্পাপ স্পন্দন পরিপূর্ণ হতে থাকলো- নাভি বন্ধনের অন্ধকার ঘর ছেড়ে পৃথিবীর আলো-বাতাসে মুক্ত…

পাঁচ টাকার গল্প

মেলবোর্ন, ৫ মার্চ: দিদারুল ইসলাম ২০২২ সাল। উত্তরার কোলাহলে, ধূসর-গোলাপি পোশাক গায়ে, ফুডপআন্ডার রাইডার হয়ে ছুটে চলি অলিগলি ধরে।সকাল হতে সন্ধ্যা অবধি স্থায়ী হয় ছুটে…

ভক্তি ও রঙের উৎসবে শুভ দোলযাত্রা আজ

মেলবোর্ন, ৩ মার্চ- আজ মঙ্গলবার দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি সারা দেশে ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক আবহে উদ্‌যাপিত হচ্ছে। শ্রীকৃষ্ণের…

অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক মানবাধিকার সিম্পোজিয়াম: বাংলাদেশে সংখ্যালঘু অধিকার নিয়ে বৈশ্বিক সংলাপ

মেলবোর্ন, ১ মার্চ: অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB) গতকাল ২৮ ফেব্রুয়ারি “Ethnic and Religious Minorities in Bangladesh: Rights, Realities,…

‘অনেক অভিযোগ’ তাই সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হওয়া সত্ত্বেও কবি মোহন রায়হান পুরস্কার পাননি। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে তিনি বিষয়টি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au