বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক, পাওয়া যাবে যে সুবিধা

  • 3:15 pm - April 16, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

টিকটক দীর্ঘদিন ধরে সংগীতজগতে নতুন প্রযুক্তি চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই মধ্যে ‘টিকটক ফর আর্টিস্টস’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক। যার মাধ্যমে শিল্পীরা তাদের গান প্রকাশের আগে বিশেষ প্রচারণা চালাতে পারবেন।

বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ায় ‘টিকটক ফর আর্টিস্টস’ নামের প্ল্যাটফর্মটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিকটক।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও মিউজিক অ্যালাই জানিয়েছে, টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা তাদের গান প্রকাশের আগে বিশেষ প্রচারণা চালাতে পারবেন। এর ফলে ভক্তরা গান প্রকাশের আগেই স্পটিফাই ও অ্যাপল মিউজিকে গানটি সংরক্ষণ (প্রি-সেভ) করে রাখতে পারেন। গানের প্রচারণা চালানোর পাশাপাশি শিল্পীরা নিজেদের গান কোন দেশে বেশি জনপ্রিয়তা পেয়েছে, তাও জানতে পারবেন। শুধু তাই নয়, ভক্তদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পণ্য বিক্রিসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালাতে পারবেন শিল্পীরা।

শিল্পী ও ভক্তদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করতে টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে ‘মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট’ নামের ট্যাব যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে ক্লিক করলেই নির্বাচিত ভক্তদের তৈরি ভিডিও শিল্পীদের প্রোফাইলে দেখা যাবে। এর ফলে ভক্তরা আরও সক্রিয়ভাবে শিল্পীদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং শিল্পীরা অনলাইনে নিজস্ব কমিউনিটি গড়ে তুলতে পারবেন।

এই শাখার আরও খবর

চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পথে অগ্রগতির তথ্য জানাল নাসা

মেলবোর্ন, ২৭ মে- চাঁদে স্থায়ী মানবঘাঁটি নির্মাণের উচ্চাভিলাষী প্রকল্পে নতুন অগ্রগতির তথ্য প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে…

ওপিটি জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে নজরদারিতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থী

মেলবোর্ন, ২৬ মে- যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বহুল পরিচিত অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি নিয়ে বড় ধরনের তদন্ত শুরু করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী…

সামাজিক মাধ্যমে উগ্র বার্তা ছড়ানোর অভিযোগ, সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার

মেলবোর্ন, ২৫ মে- অস্ট্রেলিয়ায় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে কুইন্সল্যান্ডের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথ সন্ত্রাসবিরোধী তদন্ত দল। এনক্রিপটেড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার…

‘কিডাল্টিং’: পলায়ন না কি জেন-জি’র টিকে থাকার লড়াই

মেলবোর্ন, ২২ মে- উগ্র ডানপন্থার বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণার রাজনীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মানসিক চাপের মধ্যে বড় হচ্ছে বর্তমান প্রজন্মের তরুণেরা। এই অস্থির ও বিভক্ত…

ক্যানসার চিকিৎসায় ভারতে চালু হল ‘টিসেন্ট্রিক’ ইনজেকশন

মেলবোর্ন, ১৮ মে- ভারতে ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো মাত্র সাত মিনিটে প্রয়োগযোগ্য বিশেষ ধরনের ক্যানসার ইনজেকশন চালু করেছে বহুজাতিক…

‘বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা’

মেলবোর্ন, ১৮ মে- বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিপুল উপস্থিতির কারণে প্রযুক্তি জায়ান্ট মেটা প্রতি বছর প্রায় ৮ হাজার কোটি টাকা আয় করছে বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au