বিজ্ঞান ও প্রযুক্তি

হারানো ফোন খুঁজে দেবে গুগল

  • 8:08 pm - April 19, 2025
  • পঠিত হয়েছে:২৪০ বার
সংগৃহীত ছবি

ডিভাইস ট্র্যাক করার সুবিধা দিতে চলেছে গুগল। তার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক। শুধু তা-ই নয়, এ ফিচারের মাধ্যমে অন্যদের লোকেশনও ট্র্যাক করা যাবে। চলতি মাসে নতুন আপডেটের সঙ্গে গুগলের ফাইন্ড মাইর সম্পূর্ণ ডিভাইস অংশটাই বদলে গিয়েছে। ব্যবহারকারীর কোনো বন্ধু কিংবা পরিবারের সদস্য তার সঙ্গে লোকেশন শেয়ার করেছেন।

এখন থেকে ফাইন্ড মাই ডিভাইস সেই লোকেশনের ম্যাপ প্রদর্শন করবে। মার্চ মাস থেকেই এই আপডেট চালু করেছে গুগল। আর একাধিক ব্যবহারকারী এখন এ সুবিধাটি পাচ্ছেন। কন্টাক্টের জন্য ফাইন্ড মাই ডিভাইস কীভাবে এটি কাজ করে? শুধু পিক্সেল ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ নেই এই অ্যান্ড্রয়েডের আপডেট। বেশির ভাগ ফোন এরই মধ্যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে অন্যদের লোকেট করার ফিচারকে সাপোর্ট করে। ডিভাইসের পাশেই বটম ট্যাবে এ ফিচার শো করবে। যেখানে ব্যবহারকারী অ্যাপে পিপল দেখতে শুরু করবেন। এ ফিচার বলবে যে, নিজের পরিবার এবং আত্মীয়দের সঙ্গে নিজের রিয়েল-টাইম লোকেশন শেয়ার করুন। ফলে ব্যবহারকারীরা গুগল অ্যাপ এবং পরিষেবার মধ্যে থাকা নিজেদের আত্মীয় বা বন্ধুদের শেয়ার করা লোকেশন দেখতে পাবেন। এটা অনেকটা হোয়াটসঅ্যাপের অফার করা লাইভ লোকেশন ফিচারের মতোই। ব্যবহারকারী কতক্ষণ শেয়ার্ড কন্টাক্টের সঙ্গে লোকেশন শেয়ার করে নিতে চাইছেন, সেটাও নির্ধারণ করতে পারবেন।

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

নিয়ন্ত্রণহীন এআই বিস্তার বাংলাদেশের জন্য ডেকে আনতে পারে বিপর্যয়

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি দেশের দুটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এমন সেবা চালু করেছে, যার মাধ্যমে মানুষ সহজেই একাধিক এআই…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

চ্যাটজিপিটির ৫৩ ব্যবহারকারীর ছবি অনিচ্ছাকৃতভাবে প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের কার্যক্রমের মাধ্যমে চ্যাটজিপিটির ব্যবহারকারীদের ৫৩টি ছবি অনুমতি ছাড়া অনলাইনের বিভিন্ন জায়গায় প্রকাশ হয়ে যাওয়ার কথা জানিয়েছে ওপেনএআই। ঘটনাটি গত জুলাইয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au