বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

  • 3:11 pm - November 20, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
জাতীয় বিশ্ববিদ্যালয়।ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার গাজীপুরের গাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাছা থানার তদন্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এসব কর্মকাণ্ড সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে।

এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী এবং অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন। এ ছাড়া আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তির দাবিতে আন্দোলন করছিলেন। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে বেআইনিভাবে সমবেত হয়ে বিক্ষোভ করেন তাঁরা।

অভিযোগে বলা হয়েছে, এ সময় আন্দোলনকারীরা মারমুখী আচরণ করেন এবং ক্যাম্পাসে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি তৈরি করেন। তাঁদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আসামিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের সামনে মিছিল, সভা ও সমাবেশ করেন। এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। একজন উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করা এবং তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে।

তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদন দেবে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au