অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে তিন মাস আগেই সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পদত্যাগের কথা জানিয়েছিলেন তিনি।
তিনি বলেন, বিষয়টি এলাকার সাধারণ মানুষকে জানাতেই গণমাধ্যমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বে আর থাকছেন না তিনি।
পদত্যাগের পেছনে কোনো চাপ বা ভয়ভীতি নেই উল্লেখ করে আবুল কালাম শেখ বলেন, তিনি সম্পূর্ণ নিজের সিদ্ধান্তেই এ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সভাপতির দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au