বাংলাদেশ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

  • 10:49 pm - November 20, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুইটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবো ও পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। এতে বেলাবোর একটি শাখায় একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে দুই ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংকটির নৈশপ্রহরী আফাজউদ্দিন বলেন, রাতে ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ শব্দ শুনে এবং পোড়া গন্ধ পেয়ে বাইরে বের হয়ে আগুন দেখতে পান। পরে ব্যাংকের কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখতে পাননি।

জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ব্যাংক কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এর একটি থেকে সামান্য আগুনের সৃষ্টি হয়। অন্যটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এআই দিয়ে তৈরি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

অন্যদিকে, একই রাতে বেলাবো উপজেলার গাংকুলপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখা কার্যালয় লক্ষ্য করে আগুন নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি।

শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে আগুন ছুড়ে মারে। তিনি তখন ভবনের ওপরের তলায় ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরল মরমু বলেন, রাত ৩টার পর কে বা কারা ব্যাংক কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au