পোলট্রি খামারের আড়ালে বোমার আস্তানা, মাটির নিচে মিলল ১১টি আইইডি
পোলট্রি খামার গড়ার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই বাড়ির উঠানের মাটির নিচেই লুকিয়ে রাখা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। প্রায় দুই মাস…
গোপালগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে শতাধিক বিজিবি সদস্যের অভিযানের খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের গ্রামের লোকজনকে জড়ো করেন স্থানীয়রা।
পরে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিয়ে বিজিবির অভিযান প্রতিহত করার চেষ্টা করেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গণহত্যার গুজবকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি, কাঠি, খানারপাড়, তেলিগাতি, রায়পাশা, মানিহার ও খেলনা এলাকায় এ ঘটনা ঘটে। এসব এলাকায় শতাধিক বিজিবি সদস্য অভিযান চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবির অভিযান ও উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের গ্রামগুলোতে মাইকিং করা হয়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে একত্রিত করা হয়। পরে লাঠিসোঁটা, রামদা, টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে অনেকে রাস্তায় জড়ো হন। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে বিজিবির অভিযান প্রতিহত করার চেষ্টা করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোপালগঞ্জে বিজিবি গণহত্যা চালাতে পারে—এমন আশঙ্কা ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। এ ধরনের পোস্ট ও প্রচারণার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে বিজিবি এ আশঙ্কাকে ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গোপালগঞ্জে বিজিবি মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সড়কে টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au