বিজ্ঞান ও প্রযুক্তি

খুলি আকৃতির পাথরের খোঁজ মিললো মঙ্গল গ্রহে

  • 8:36 pm - April 22, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: নাসা

মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স রোভার পারসিভারেন্স মঙ্গল গ্রহে একটি রহস্যময় খুলি আকৃতির পাথরের ছবি তুলেছে। খুলি আকৃতির পাথরের উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি। স্কাল হিল নামে অভিহিত রহস্যময় পাথরটি ১১ এপ্রিল পারসিভারেন্স রোভার জেজেরো ক্রেটারের প্রান্তে মাস্টক্যাম–জেড যন্ত্র ব্যবহার করে আবিষ্কার করেছে।

ছবিতে দেখা যায়, পাথরের চারপাশের বেশির ভাগ অঞ্চল হালকা রঙের ও ধূলিময়। খুলি আকৃতির পাথরটি অন্ধকার, কৌণিক ও ক্ষুদ্র গর্তে ঢাকা। নাসা জানিয়েছে, এই ভাসমান পাথরটি দেখতে কিছুটা গাঢ় রঙের। কৌণিক পৃষ্ঠের সঙ্গে চারপাশের হালকা রঙের শিলাস্তরের বিপরীতে স্বতন্ত্র ধরনের পাথরটি। পাথরটিতে কয়েকটি ছোট গর্ত দেখা যায়।

পাথরের উৎস অনিশ্চিত থাকলেও নাসা মনে করেছে, স্কাল হিলের গর্ত ক্ষয় থেকে হয়েছে কিংবা কোনো উল্কার পতনের কারণে তৈরি হতে পারে। নাসা জানিয়েছে, স্কাল হিলের গর্ত পাথরের কণা ক্ষয় বা বাতাসের ঘর্ষণের মাধ্যমে তৈরি হতে পারে। অতীতে হয়তো স্কাল হিল কাছাকাছি কোনো শিলাস্তর থেকে ক্ষয়প্রাপ্ত হয়েও তৈরি হতে পারে।

নাসার গবেষক দল বিশ্বাস করছে, স্কাল হিলের রং কিউরিওসিটি রোভার কর্তৃক আগে গেইল ক্রেটারে পাওয়া উল্কার রঙের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। কোথা থেকে এই পাথরগুলো এসেছে ও কীভাবে তারা মঙ্গলে অবস্থান করছে, তা নিয়ে ভালোভাবে বোঝার জন্য কাজ করছে নাসা।

এসব পাথরের মধ্য থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আগ্রহী বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মঙ্গলে প্রাণের অস্তিত্বের উত্তর খুঁজছেন। এ বছরের জানুয়ারিতে নাসার মার্স রিকনস্যান্স অরবিটার (এমআরও) বেশ কিছু নতুন ছবি সংগ্রহ করে। ছবিতে উত্তর গোলার্ধে হিমায়িত বালুর টিলায় ঢাকা মঙ্গলপৃষ্ঠ দেখা যায়। পৃথিবীর টিলার বিপরীতে মঙ্গলের টিলা গতিশীল বলা হচ্ছে। গত বছরের অক্টোবরে একটি নাসা লাল গ্রহ মঙ্গলপৃষ্ঠের বরফ জমাট পানির নিচে প্রাণের সম্ভাব্য আবাস থাকতে পারে বলে জানিয়েছে।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au