বিজ্ঞান ও প্রযুক্তি

ব্যাংকিং অ্যাপে সুরক্ষা

  • 8:54 pm - April 22, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

ভুলবশত বা সতর্কতার অভাবে ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে গেলে তা কিন্তু শঙ্কার কারণ। এআই প্রযুক্তির কল্যাণে দাপুটে ডিজিটাল দুনিয়া যেন প্রতিদিনই অবাধ্য রূপ ধারণ করছে। অনেক সময় পুরোনো ফোন বিক্রি বা বদলের সময় ঘটতে পারে এমন বিপত্তি। অনেকেই অবশ্য এটি স্বজ্ঞানে করেন না। ঘটে বিশেষ গুরুত্বের অভাবে।

কিছুদিন আগে ঈদ উৎসবে অনেকে নতুন স্মার্টফোন কিনেছেন। অনেকে আবার পুরোনো ফোন হাতবদল বা বিক্রি করে থাকেন।

পুরোনো ফোন বিক্রির আগে বা বদলে নেওয়ার আগে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন। যদি নিজের ব্যক্তিগত তথ্য থেকে অন্য়সব প্রয়োজনীয় কনটেন্ট বাছাই করে ডিলিট না করেন, তাহলে কিন্তু বিপদের আশঙ্কা উড়িয়ে দেয় যায় না। সবার আগে মুছে ফেলতে হবে ব্যাংকিং ও তার ক্যাশ মেমোরি। নিজের স্মার্টফোনে অনেকের একান্ত ব্যক্তিগত তথ্য, ব্যাংক লেনদেনের তথ্য সংরক্ষিত হয়। তাই যে কোনো ডিভাইস বদলে নেওয়ার আগে সেসব তথ্য জরুরি ভিত্তিতে মুছে ফেলা প্রয়োজন।

ডিভাইস বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সব ডেটা মুছে ফেলতে হবে। সম্ভব হলে সব অ্যাপ ডিলিট করে ফেলবেন।অ্যাপ থেকে ই-ব্যাংকিং করলে ফোন থেকে সব ধরনের ‘হিস্ট্রি’ মুছে ফেলতে হবে। অর্থ বিনিময়ের কিছু তথ্য বেহাত হলে তা প্রতারক চক্রের নাগালে চলে যেতে পারে, যা ফেলতে পারে অপ্রত্যাশিত ঝামেলায়। সুতরাং নিজের সোশ্যাল আইডি, পাসওয়ার্ড বা ব্যাংকিং (ক্রেডিট/ ডেবিট) কার্ডের গোপন তথ্য সব সময় সুরক্ষিত করতে হবে, অন্যথায় ঘটতে পারে বিপত্তি।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au