বিজ্ঞান ও প্রযুক্তি

পানির নিচে ফটোগ্রাফি

  • 5:18 pm - April 23, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার

বাংলাদেশে স্মার্টফোনের নতুন মডেল সি৭৫এক্স উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। মডেলে রয়েছে আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড, যা কিনা পানি, ধুলা ও হাত থেকে পড়ে যাওয়া ফোনের নিরাপত্তা দেবে। আর্মরশেল প্রটেকশনযুক্ত ড্যামেজ প্রুফ ফিচার ফোনের সুরক্ষায় কাজ করে। বাজেটবান্ধব মডেলটি আন্ডারওয়াটার ফটোগ্রাফির ফ্ল্যাগশিপ সুবিধা দেবে।

রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও বিশেষ ‘অপ্টিমাইজড অ্যালগরিদম’, যা উজ্জ্বল রঙের ছবি ক্যামেরাবন্দি করতে সহায়তা করে।ক্যামেরা নাইট ফটোগ্রাফি বা পোর্ট্রেট মোডের ফিচারে ছবি তুলতে সক্ষম। কম আলোতেও জীবন্ত ছবি ধারণ করে। ডিজাইনে রঙের বৈচিত্র্যে রয়েছে কোরাল পিঙ্ক। ব্যাটারি ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।

পাঁচ মিনিটের চার্জেই তিন ঘণ্টা কথা বলা যায়। পূর্ণ চার্জে টানা সাত ঘণ্টা গেমিং, ১৩ ঘণ্টা ইউটিউব ভিডিও প্লে আর ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই পরিষেবা দেবে। বাজেট মডেলে হলেও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধা। মডেলে থাকছে গুগল
জেমিনি চ্যাটবট, যা গ্রাহককে চটজলদি কোনো কিছু অনুসন্ধান, অ্যাপের মধ্যে এআই স্মার্ট লুপ, এআইর ছবি সম্পাদনা, অর্থাৎ ঘোলা ছবিকে বিশেষ ফিচারে স্পষ্ট করার সুবিধা দেবে। র‌্যাম ৬ জিবি আর স্টোরেজ ১২৮ জিবি।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au