বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলের ফ্রি এআই প্রিমিয়াম সেবা

  • 9:13 pm - April 23, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জগতে তরুণদের আগ্রহী করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে গুগল। কলেজ শিক্ষার্থীদের জন্য তারা ঘোষণা করেছে এক বছরের ফ্রি ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন। যে কোনো ১৮ বছর বা তার বেশি বয়সি কলেজ শিক্ষার্থী, যাদের ই-মেইল ঠিকানায় ‘.edu’ রয়েছে, তারা ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে নিবন্ধন করলেই এ সুবিধা পাবেন।

এআই প্রিমিয়াম সেবার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে শক্তিশালী এআই টুল ‘জেমিনি অ্যাডভান্সড’ এবং বাস্তব কথোপকথনের সুবিধাযুক্ত ‘জেমিনি লাইভ’। সেইসঙ্গে গুগল ওয়ার্কপ্লেসে এআই সহকারী ব্যবহার করে ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরিও হবে আগের চেয়ে সহজ ও দ্রুত। শুধু তাই নয়, অফারের আওতায় থাকছে ‘নোটবুকএলএম’ নামের গবেষণা ও নথি বিশ্লেষণ টুল এবং ‘হুইস্ক’ নামের ছবি ও ভিডিও পুনঃসম্পাদনার পরীক্ষামূলক সুবিধাও।

এছাড়া শিক্ষার্থীরা ২ টেরাবাইট গুগল ড্রাইভ স্টোরেজও ফ্রি পাবে, যা তাদের পড়াশোনার উপকরণ সংরক্ষণের জন্য দারুণ সহায়ক। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ প্রযুক্তি খাতে তরুণদের দক্ষ করে তুলবে এবং ভবিষ্যতের চাকরি বাজারে প্রতিযোগিতা বাড়াবে। ২০২৬ সালে শিক্ষার্থীদের পরিচয় আবার যাচাই করা হবে। প্রযুক্তির ভবিষ্যৎ গঠনে গুগলের এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ।

এই শাখার আরও খবর

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিঘ্ন

মেলবোর্ন, ১৯ জুলাই- মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিঘ্ন দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি…

পর্দাহীন এআই স্মার্ট স্পিকার আনছে ওপেনএআই, হার্ডওয়্যার বাজারে নতুন অধ্যায়ের ইঙ্গিত

মেলবোর্ন, ১৫ জুলাই- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই প্রথমবারের মতো ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হতে যাচ্ছে একটি বহনযোগ্য,…

এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী

মেলবোর্ন, ৭ জুলাই-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বড়…

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au