বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’র নতুন রেকর্ড

  • 10:18 pm - April 29, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীতে পৌঁছেছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে উঠে এসেছে, গুগলের চলমান অ্যান্টিট্রাস্ট মামলায় প্রকাশিত অভ্যন্তরীণ তথ্যে এ চিত্র দেখা গেছে। প্রথম এ পরিসংখ্যান প্রকাশ করে ‘দ্য ইনফরমেশন’।

২০২৪ সালের অক্টোবর মাসে যেখানে দৈনিক ব্যবহারকারী ছিল মাত্র ৯ মিলিয়ন, সেখানে মাত্র ছয় মাসের ব্যবধানে এ সংখ্যা লাফিয়ে বেড়ে ৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে। এ প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস ও ক্রোম ব্রাউজারে জেমিনির এআই একীভূতকরণ।

তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে জেমিনির এখনো সময় লাগবে। গুগলের তথ্যমতে, ওপেনএআই-এর চ্যাটজিপিটি একই সময়ে ৬০০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী নিয়ে শীর্ষস্থানে রয়েছে।

অন্যদিকে, মেটা এআই-এর ব্যবহারকারী সংখ্যা ৫০০ মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে গুগল তার বিভিন্ন পরিষেবার সঙ্গে আরও গভীরভাবে এআই একীভূত করলে জেমিনির ব্যবহার আরও বাড়বে। তবে প্রতিযোগিতামূলক এ বাজারে টিকে থাকতে জেমিনিকে আরও উদ্ভাবনী বৈশিষ্ট্য ও ব্যবহারকারীবান্ধব অভিজ্ঞতা প্রদান করতে হবে।

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

নিয়ন্ত্রণহীন এআই বিস্তার বাংলাদেশের জন্য ডেকে আনতে পারে বিপর্যয়

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি দেশের দুটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এমন সেবা চালু করেছে, যার মাধ্যমে মানুষ সহজেই একাধিক এআই…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

চ্যাটজিপিটির ৫৩ ব্যবহারকারীর ছবি অনিচ্ছাকৃতভাবে প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের কার্যক্রমের মাধ্যমে চ্যাটজিপিটির ব্যবহারকারীদের ৫৩টি ছবি অনুমতি ছাড়া অনলাইনের বিভিন্ন জায়গায় প্রকাশ হয়ে যাওয়ার কথা জানিয়েছে ওপেনএআই। ঘটনাটি গত জুলাইয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au