বিজ্ঞান ও প্রযুক্তি

বিদ্যুৎ বিল কমাতে যেভাবে এসি চালাবেন

  • 5:39 pm - May 07, 2025
  • পঠিত হয়েছে:২২ বার

আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এসি, বিশেষ করে গ্রীষ্মকালে। অনেকে নতুন এসি কিনতে চাচ্ছেন। তবে জানেন কি, কোন এসি আপনার ঘরের জন্য উপযুক্ত। কোন এসি আপনার মাসের বিদ্যুৎ খরচ অনেক বেশি বাড়িয়ে দেবে না।

এসি কেনার পরে কেউ যদি ইলেকট্রিক বিল কমানোর সমাধান খোঁজেন, তাহলে ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া এসি ব্যবহারের কৌশলেই আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসি মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তফাত রয়েছে। আসলে ইনভার্টার এসির কম্প্রেসর মোটর তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে একবার ঘর ঠান্ডা হয়ে গেলে ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।

এয়ার কন্ডিশনারে অনেকগুলো মোড রয়েছে। এর মধ্যে প্রায় সব ধরনের এসি-তে আপনি ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড পাবেন। এই সব মোড বিভিন্ন অবস্থা এবং আবহাওয়ার তারতম্য অনুযায়ী সেট করা হয়।

এই মোডগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এসির আয়ু বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিল বৃদ্ধিও অনায়াসে রোধ করা যায়। আপনিও যদি এসির বিল নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে আজ থেকেই আপনার এসি ‘অটো মোডে’ রাখা শুরু করে দিন।

এয়ার কন্ডিশনারটি অটো মোডে সেট করার সঙ্গে সঙ্গে এসির ড্রাই মোড, কুল মোড এবং হিট মোডও চালু হয়ে যায়। এসির অটো মোড তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসির গতি এবং শীতলতা নিয়ন্ত্রণ করে।

এসির অটো মোড নির্ধারণ করে কখন এসির ফ্যান চলবে, কখন কম্প্রেসার চালু হবে এবং কখন বন্ধ থাকবে। এই মোডটি ক্রমাগত ঘরের তাপমাত্রা নিরীক্ষণ করে এবং সেই অনুযায়ী এসিটির কার্যকারিতা ঘরের সঙ্গে ব্যালান্সড করে রাখে।

এসির ডায়েট মোডে ৮১ শতাংশ বিদ্যুৎ খরচ কমাতে পারেন গ্রাহক। ঘর ঠান্ডাও হয় ভালো। সোজা কথায়, বিদ্যুৎ বিল কমবে আবার ঘর ঠান্ডাও হবে।

এই শাখার আরও খবর

অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মেলবোর্ন, ২১ এপ্রিল- দীর্ঘদিনের হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাসকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন যুগে কোম্পানিকে…

রংধনু শুধু রঙিন নয়, কখনো সাদা রঙেও দেখা যায়

মেলবোর্ন, ২০ এপ্রিল- আকাশে রংধনু মানেই আমরা সাধারণত সাত রঙের এক বর্ণিল দৃশ্য কল্পনা করি। কিন্তু প্রকৃতির আরও এক বিস্ময় আছে, যেখানে রংধনু দেখা যায়…

২০২৯ সালে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশাল গ্রহাণু অ্যাপোফিস, ঘোষণা নাসার

মেলবোর্ন, ১৯ এপ্রিল- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, একটি বিরল ও বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মানব ইতিহাসে এর আকারের…

‘ইহুদিবিদ্বেষী’ ১০ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বাড়ছে বলে দাবি করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসীবিষয়ক ও ইহুদিবিদ্বেষ প্রতিরোধ মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে বিশ্বের…

ডার্ক ম্যাটারের নতুন ব্যাখ্যায় বদলাতে পারে মহাবিশ্বের ধারণা

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটারকে ঘিরে নতুন একটি তত্ত্ব সামনে এনেছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের বহু অজানা গঠন ও ঘটনার ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ…

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে পেপ্যাল চালুর নতুন উদ্যোগ

মেলবোর্ন, ১৬ এপ্রিল-  দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতার পর বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal চালুর বিষয়ে নতুন করে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার, যা ডিজিটাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au