বাংলাদেশ

গণভবনের পেছনের মাঠে বিপুল ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

  • 2:05 am - September 29, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
গণভবনের পেছনের মাঠে বিপুল ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার। ছবিঃ সংগৃহীত

ঢাকার শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠটি ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান শুরু করে এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ গণমাধ্যমকে বলেন, তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কিছু বোমা পাওয়া গেছে। মাঠের অন্য কোথাও আরও বিস্ফোরক রাখা হয়েছে কি না, তা নিশ্চিত হতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমাগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনাস্থলে তল্লাশি ও অন্যান্য প্রাথমিক কার্যক্রম শেষ করার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনাস্থলে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার কাজ করছেন। একই সঙ্গে মাঠের আশপাশে আরও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর

জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এবং দেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

নিয়ন্ত্রণহীন এআই বিস্তার বাংলাদেশের জন্য ডেকে আনতে পারে বিপর্যয়

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি দেশের দুটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এমন সেবা চালু করেছে, যার মাধ্যমে মানুষ সহজেই একাধিক এআই…

এরদোয়ানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন নেতানিয়াহু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এ…

ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে উপনির্বাচনের আগে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এবার সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেতা আব্বাস বেগের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়…

নেপালের হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, চার মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ১২

নেপালের ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ১২ জন নিখোঁজ…

প্রথম স্ত্রীকে নিয়ে বেডরুমে থাকতেন এমপি নজরুল, বেলকনিতে রাত কাটাতেন মরিয়ম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। রিমান্ডে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au