বাংলাদেশ

ভ্রমণ ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ‘কঠোর বার্তা’

  • 8:50 am - May 24, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
ঢাকার মার্কিন দূতাবাসের লোগো।

মেলবোর্ন, ২৪ মে— জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ রোধে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে দেশটিতে ভ্রমণের উদ্দেশে যেতে চাওয়া ব্যক্তিদের ভিসার আবেদন পর্যালোচনায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আরও খুঁটিয়ে ভিসাপ্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করবেন। সন্দেহজনক মনে হলেই বাতিল করবেন ভিসার আবেদন।

শুক্রবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস কর্মকর্তারা যদি মনে করেন যে ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান এবং সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা পর্যটন ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন। এটি অননুমোদিত।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্বের ইতি টানার চেষ্টায় নিম্ন আদালতগুলোতে বার বার ধাক্কা খেয়ে পরে সুপ্রিমকোর্টের দ্বারস্থও হন তিনি। ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার পর তার আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের সংগঠন যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এরপর দেশটির বিভিন্ন প্রদেশেও এই আদেশ বাধার মুখে পড়ে।

কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পান। এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তবে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন। কারণ, মার্কিন সংবিধানেই জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au