বিশ্ব

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ, নিহত ১২

  • 8:55 pm - June 26, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
গুলিবর্ষণের ঘটনায় আতঙ্কিত মানুষরা একে অপরকে সান্তনা দিচ্ছেন।

মেলবোর্ন, ২৬ জুন— মেক্সিকোতে ধর্মীয় উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

উত্তর আমেরিকার এ দেশটির গুয়ানাহুয়াতো প্রদেশে এই ঘটনাটি ঘটে। খবর এপির ও এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, ধর্মীয় উৎসব চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার ভোররাতে ইরাপুয়াতো শহরে।

সেখানকার সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষ্যে শতাধিক মানুষ রাস্তায় নাচ-গানে মেতে উঠেছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা হঠাৎ হামলা চালায়।

মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। এমন দৃশ্যই দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে।

ইরাপুয়াতোর সরকারি কর্মকর্তা রোডলফো গোমেজ সেরভান্তেস সংবাদ সম্মেলনে জানান, শুরুতে নিহতের সংখ্যা ৯ ছিল, পরে তা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটা দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।

উল্লেখ্য, গুয়ানাহুয়াতো প্রদেশটি মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার বিভিন্ন অপরাধী চক্র ও মাদক কার্টেল এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাতে লিপ্ত।

চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এখানে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা দেশটির অন্যান্য প্রদেশের রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

৩ মামলায় মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই

মেলবোর্ন, ১৬ জুন- তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। তবে আরও তিনটি মামলায় জামিন সংক্রান্ত রুল বিচারাধীন থাকায়…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au