বিশ্ব

ইরানের এনপিটি ছাড়া হবে দুঃখজনক: ইমানুয়েল মাঁখো

  • 5:02 am - June 28, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ২৮ জুন— আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে ইরানের বেরিয়ে যাওয়ার শঙ্কা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো।

তিনি বলেছেন, তেহরান যদি এ ঐতিহাসিক অস্ত্রনিয়ন্ত্রণ চুক্তি ত্যাগ করে, তবে তা হবে ‘সবচেয়ে খারাপ পরিণতি’।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার মাঁখো বলেন, “আমাদের লক্ষ্য হলো ইরান যেন আবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে না ফিরে যায়। এ জন্য সবার মধ্যে মতৈক্য প্রয়োজন।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর পরপরই ইরানের কিছু রাজনীতিক এনপিটি থেকে সরে যাওয়ার হুমকি দেন।

দেশটির সংসদে এনপিটির আওতায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ইরানি সংসদের পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান আব্বাস গোলরু ২২ জুন জানান, “আমরা এই চুক্তি থেকে সরে যাওয়ার আইনি অধিকার রাখি।”

একই দিন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ তিনটি স্থাপনায় হামলা চালায়।

এ নিয়ে মাঁখো বলেন, “এই পরিস্থিতিতে যদি ইরান এনপিটি থেকে বেরিয়ে যায়, তবে তা হবে এক ধরনের সমষ্টিগত দুর্বলতা এবং অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বিপর্যয়কর।”

তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স – শিগগিরই আলোচনায় বসবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের সঙ্গে ফ্রান্সের সাম্প্রতিক যোগাযোগ সম্পর্কে অবহিত করেছেন।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, “ইরান যদি এনপিটি থেকে সরে দাঁড়ায়, তা হলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে।”

উল্লেখ্য, ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক ও বৈজ্ঞানিক গবেষণার জন্য, সামরিক উদ্দেশ্যে নয়।

কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পরিস্থিতি বদলে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এবার ইরান খোলাখুলি ভাবেই পরমাণু অস্ত্র তৈরির পথে হাটতে পারে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au