বিশ্ব

২৪ ঘণ্টার বিতর্কের পর ১ ভোটে টিকে গেল ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

  • 4:25 am - July 02, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

যুক্তরাষ্ট্রের সিনেটে টানা ২৪ ঘণ্টার বিতর্কের পর এক ভোটের ব্যবধানে পাস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর ও ব্যয় বিল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’। এই বিলটিকে ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান আইন হিসেবে দেখছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিনভর বিতর্কের পর মঙ্গলবার সকালে সিনেটের ভোটে ফল দাঁড়ায় ৫০-৫০। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স টাই-ব্রেকিং ভোট দিয়ে বিলটির পক্ষে অবস্থান নেন। এখন বিলটি আবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়েছে, যেখানে আরও তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলের ভেতরেই ভাঙন

সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই ভোটে দলের তিন সিনেটর—সুসান কলিন্স (মেইন), থম টিলিস (নর্থ ক্যারোলাইনা) ও র‍্যান্ড পল (কেন্টাকি) ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আবার সন্দেহ থাকলেও আলাস্কার লিসা মারকাওস্কি শেষ মুহূর্তে বিলটির পক্ষে ভোট দেন।

বিলটিতে কী আছে?

বিলটি ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া অস্থায়ী করছাড় স্থায়ী করতে চায়। এতে সরকারের আয় ঘাটতি পূরণে খাদ্য ভর্তুকি ও নিম্ন-আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবার মতো সামাজিক কর্মসূচিতে বড় ধরনের বাজেট কাটছাঁটের প্রস্তাব রয়েছে।

কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, এই বিল পাস হলে বছরে প্রায় ৬৫০ বিলিয়ন ডলার পর্যন্ত বাজেট ঘাটতি বাড়তে পারে, যুক্তরাষ্ট্রের ঋণ প্রায় ৩.৩ ট্রিলিয়ন ডলার বেড়ে যেতে পারে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত হতে পারে।

ডেমোক্র্যাটরা সমাজকল্যাণ খাতে কাটছাঁটের বিরোধিতা করেছেন। এমনকি হাউসের কিছু রিপাবলিকানও আপত্তি তুলেছেন যে, বিলটি মেডিকেইড কর্মসূচিতে হাউসে পাস হওয়া সংস্করণের চেয়ে আরও বেশি কাটছাঁট করেছে।

মাস্কের হুমকি ও স্বার্থ

টেক উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে এই বিলের বিরোধিতা করেছেন। তিনি হুমকি দিয়েছেন, বিলটি চূড়ান্তভাবে পাস হলে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন। সোমবার এক্সে (সাবেক টুইটার) মাস্ক লিখেছেন, ‘যেসব কংগ্রেস সদস্য বাজেট কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন, তারা যদি ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির পক্ষে ভোট দেন, তাহলে তাদের লজ্জা পাওয়া উচিত।’

বিলটি নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ির জন্য সরকারি ভর্তুকি কমাবে, যা মাস্কের কোম্পানি টেসলার জন্য আর্থিকভাবে ক্ষতির কারণ হতে পারে। আর সেখানেই রয়েছে মাস্কের সরাসরি স্বার্থ।

এখন দেখার বিষয়, হাউসের ভোটে এই বিল টিকে থাকে কি না।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au