খেলা

ক্রীড়াঙ্গনে নারীদের জয়জয়কার হকি এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ

  • 5:31 am - July 08, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জুলাই

প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। চীনের দাজহুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

তিন ম্যাচে তিন রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল কঠিন এক ধাক্কায়—জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত হয়েছিল দল।

তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে জয়ের দেখা পায় তারা। সেই ধারাবাহিকতা বজায় রেখে একই ব্যবধানে হারালো হংকংকেও।
ম্যাচের প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। দুই দলই রক্ষণে বেশ সংগঠিত ছিল।

তবে তৃতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক রূপে দেখা যায় বাংলাদেশকে। ম্যাচের ৩৪ মিনিটে কনার ফিল্ড গোলে লিড নেয় দল। এরপর রিয়ার করা আরেকটি ফিল্ড গোল ব্যবধান দ্বিগুণ করে তোলে, যা হংকংয়ের ম্যাচে ফেরার সম্ভাবনা প্রায় শেষ করে দেয়।
শেষ কোয়ার্টারে কিছুটা আক্রমণাত্মক হয় হংকং, তবে ৫৭ মিনিটে অধিনায়ক রিমন পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শেষ বাঁশি বাজার পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, এটা যে কেবল একটি জয় নয়, বরং সম্ভাবনার নতুন দ্বারও।

এ গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে চারটি দল নিয়ে হবে সুপার ফোর পর্ব। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে, বাকি দুটি দল লড়বে তৃতীয় স্থানের জন্য।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au