খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯৯ রানে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

  • 4:37 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ৯ জুলাই

সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না বাংলাদেশ। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে হারলো টাইগাররা।

ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ২৮৫ রান। ব্যাট হাতে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক কুশল মেন্ডিস।
১৮ চারে ১১৪ বলে ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।
আগে ব্যাট করতে নেমে প্রথমে মাত্র ১ রানে আউট হন ওপেনার নিশান মাদুশকা।

এরপর মেন্ডিস ও নিসাঙ্কার জুটিতে আসে ৫৬ রান। ৩৫ রান করেন নিসাঙ্কা। এরপর কামিন্দু মেন্ডিস (১৬) দ্রুত ফিরে গেলেও কুসাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার ১২৪ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়। ৬৮ বলে ৫৮ রান করেন আসালাঙ্কা।
মেন্ডিস ৫৮ বলে ফিফটি ছুঁয়ে পরের পঞ্চাশ করেন মাত্র ৩৭ বলে। ৪৬ ওভারে তার বিদায়ের পর শ্রীলঙ্কা শেষ ১০ ওভারে তোলে মাত্র ৬৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। চতুর্থ ওভারের মধ্যেই বিদায় নেন তানজিদ হাসান (১৩ বলে ১৭) ও শান্ত (০)। ওপেনার পারভেজ হোসেন ৪৪ বলে ২৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ফেরেন ছক্কার চেষ্টায়।

মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ২৮) ও শামীম হোসেন (১২) কিছুক্ষণ চেষ্টা করলেও দাঁড়াতে পারেননি কেউ। একপ্রান্তে ধৈর্য ধরে খেলা তাওহিদ হৃদয় ৭৮ বলে ৫১ রান করে বোল্ড হন চামিরার বলে। এরপর কিছুটা লড়াই চালান জাকের আলি (২৭), কিন্তু জয় তখন অনেক দূরের পথ। শেষ পর্যন্ত ৩৯.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সিরিজ শেষে দুই দল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচ হবে শুকবার পাল্লেকেলেতেই।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au