সর্বশেষ

গাজাবাসীকে রাফাহ ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

  • 6:40 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
যুদ্ধ বিধ্বস্ত গাজা শহরে খাবার পানি সংগ্রহ করছে এক শিশু; ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ৯ জুলাই-

গাজায় অবস্থিত সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোমবার সাংবাদিকদের বলেন, তিনি রাফাহ শহরের ধ্বংসাবশেষের ওপর একটি ‘মানবিক শহর’ প্রতিষ্ঠা করতে চান। শহরটি পুরো ২১ লাখ জনসংখ্যার জন্য হলেও সেখানে প্রাথমিকভাবে ছয় লাখ ফিলিস্তিনি বসবাস করতে পারবেন।

তিনি বলেন, নিরাপত্তা তল্লাশির পর মানুষজনকে এই শহরের ভেতরে আনার লক্ষ্য ছিল যাতে নিশ্চিত হওয়া যায় তারা হামাসের কর্মী নয় এবং তাদের আর সেখান থেকে বের হতে দেওয়া হবে না।

যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ইসরায়েল ও হামাসের ৬০ দিনের যুদ্ধবিরতির সমঝোতা চেষ্টার সময় নির্মাণকাজ শুরু হবে।

ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড এটিকে “মানবতাবিরোধী অপরাধের জন্য পরিকল্পিত অভিযান” ছাড়া আর কিছুই নয় বলে নিন্দা জানিয়েছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশে এলজিবিটিকিউআই ও অধিকার আন্দোলন নতুন সংকটে, উদ্বেগ মানবাধিকারকর্মীদের

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলন মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর গণতন্ত্র, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও এলজিবিটিকিউআই ও জনগোষ্ঠীর জন্য…

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়, যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই দেশ

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি কেনাবেচার সম্পর্ক ছাড়িয়ে এবার যৌথ উৎপাদন…

‘এটাই শেষের শুরুর ওইঙ্গিত’, ইরানি সরকারের বিরুদ্ধে জনগণকে উপেক্ষার অভিযোগ

মেলবোর্ন, ১৬ জুন- ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার জন্য ‘শেষের শুরুর’ সংকেত হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ড. সোমাইয়েহ খানী। তার অভিযোগ, ইরানি…

নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন থামিয়ে আপাতত নিরাপদ জাসিন্তা অ্যালান, চাপে ভিক্টোরিয়া লেবার সরকার

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের জোরালো গুঞ্জন শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দলীয় অভ্যন্তরে চাপ ও অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী (প্রিমিয়ার)…

অস্ট্রেলিয়ায় সংঘর্ষ থামাতে মরিচ স্প্রে ছুড়ল পুলিশ

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নিউক্যাসলে একটি জনপ্রিয় স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের ফ্রি টি-শার্ট বিতরণ কর্মসূচি মুহূর্তেই বিশৃঙ্খল রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিচ স্প্রে…

ভারত-দক্ষিণ এশিয়ার বাড়তি চাহিদায় নতুন আশার আলো দেখছে অস্ট্রেলিয়ার খনি খাত

মেলবোর্ন, ১৬ জুন- চীনের ইস্পাত শিল্পে দীর্ঘস্থায়ী মন্দার প্রভাব যখন বৈশ্বিক কাঁচামাল বাজারে চাপ সৃষ্টি করছে, তখন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ইস্পাত শিল্পকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au