সর্বশেষ

মেলবোর্নে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা, একজন নিহত

  • 4:33 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার
একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় এবং সেখানেই থাকা তিন পথচারীর উপর গিয়ে পড়ে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১০ জুলাই-

অস্ট্রেলিয়ার মেলবোর্নের পূর্বাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় দুপুরের দিকে ওয়ান্টির্না সাউথ এলাকার কোলম্যান রোডে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় এবং সেখানেই থাকা তিন পথচারীর উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি রাস্তার পাশের বেড়া ভেঙে একটি খেলার মাঠের কাছে গিয়ে থামে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িচালককে আহত অবস্থায় আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইচ্ছাকৃত কোনো হামলা নয়, তবে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল পৌঁছায় এবং আহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনার কারণে কোলম্যান রোড এবং আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও আশেপাশের এলাকার সিসিটিভি বা ড্যাশক্যাম ফুটেজ আছে এমন ব্যক্তিদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ জানার জন্য এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

মেলবোর্ন, ২৪ এপ্রিল- দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪…

আম আদমি পার্টির রাঘব চাড্ডাসহ সাত রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

মেলবোর্ন, ২৪ এপ্রিল- দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির (আপ) শীর্ষস্থানীয় নেতা ও রাজ্যসভার সাংসদ…

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

মেলবোর্ন, ২৪ এপ্রিল-  ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।…

অস্ট্রেলিয়ার পথ ধরে নরওয়ে-তুরস্কে কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা উদ্যোগ

মেলবোর্ন, ২৪ এপ্রিল- অস্ট্রেলিয়ার পর এবার কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর অবস্থান নিতে যাচ্ছে ইউরোপ ও এশিয়ার দুটি দেশ-নরওয়ে ও তুরস্ক। শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা ও মানসিক…

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়ের ইতিহাস

মেলবোর্ন, ২৪ এপ্রিল- এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ নারী হকি দল। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয় পেয়েছে তারা, যেখানে শুক্রবার…

ইতিহাসে সবচেয়ে বড় অর্থ চুরির কবলে শ্রীলঙ্কা

মেলবোর্ন, ২৪ এপ্রিল- শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সরকারি একটি প্রতিষ্ঠানে এ ধরনের অর্থ চুরির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au