সর্বশেষ

আরও সাতটি দেশের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করলেন ট্রাম্প

  • 4:52 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জুলাই-

আরও সাতটি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক হার আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৯ জুলাই) তিনি ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এর আগে সোমবার আরও ১৪টি দেশের জন্য নতুন শুল্কের ঘোষণা দিয়েছিলেন তিনি। ফলে চলতি সপ্তাহেই মোট ২১টি দেশের ওপর নতুন পাল্টা শুল্ক আরোপ করলেন ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, ফিলিপাইনের পণ্যে শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ, ব্রুনেইয়ের পণ্যে ২৫ শতাংশ, মলডোভার পণ্যে ২৫ শতাংশ, আলজেরিয়ার পণ্যে ৩০ শতাংশ, ইরাকের পণ্যে ৩০ শতাংশ, লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ এবং শ্রীলঙ্কার পণ্যে ৩০ শতাংশ করা হয়েছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে আগের তুলনায় শুল্ক কমানো হলেও, বেশির ভাগ ক্ষেত্রেই উচ্চ হারে শুল্ক বজায় রাখা হয়েছে।

সব মিলিয়ে এই ২১টি দেশের জন্য নতুন শুল্ক হার ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভবিষ্যতে এই হার পর্যালোচনা করা হতে পারে এবং তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ‘প্রতারণা’র শামিল। যদিও অর্থনীতিবিদদের বড় একটি অংশ এ ব্যাখ্যার সঙ্গে একমত নন। অনেক দেশই তুলনামূলকভাবে ছোট অর্থনীতির, আর তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অঙ্কও খুব বড় নয়। যেমন, সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মলডোভার সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল মাত্র ৮ কোটি ৫০ লাখ ডলার।

ট্রাম্পের নতুন শুল্ক হারগুলো মূলত গত ২ এপ্রিল ঘোষিত ‘স্বাধীনতা দিবসের’ শুল্কের ধারাবাহিকতায় এসেছে, যদিও এবার কিছু ক্ষেত্রে হার কমানো হয়েছে। সেই ঘোষণার পর বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সেই সময় শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিনের জন্য স্থগিত করেছিলেন। সেই অবকাশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গতকাল বুধবার, তবে সোমবার নতুন নির্বাহী আদেশে শুল্ক কার্যকর হওয়ার সময়সীমা আগামী ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেন তিনি।

ট্রাম্প পরে স্পষ্ট করেন, ১ আগস্টের সময়সীমা আর পরিবর্তন হবে না এবং এর পরে আর সময় বাড়ানো হবে না।

সোমবার যেসব দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস, মিয়ানমার, বসনিয়া ও হার্জেগোভিনা, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ড।

বিশেষজ্ঞরা মনে করছেন, এসব পদক্ষেপ মার্কিন বাণিজ্যনীতিতে ট্রাম্পের কড়া অবস্থান ও ‘আমেরিকা ফার্স্ট’ নীতিরই অংশ হিসেবে দেখা যাচ্ছে, যা বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au