লিড নিউজ

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালকের ঢামেকে মৃত্যু, নিহত বেড়ে ৫

  • 4:03 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই-

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবকের নাম রমজান মুন্সি (৩২)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রমজানের ভাই হিরা মুন্সি জানিয়েছেন, তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর থানার থানাপাড়া এলাকায়। গত ১৬ জুলাই সকালে রিকশা চালাতে বের হয়েছিলেন রমজান। দুপুরে তিনি সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় গেলে সেখানে চলমান সংঘর্ষে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন। এরপর তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পদযাত্রা কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গুলিতে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au