লিড নিউজ

রবিবার বাংলাদেশে সর্বাত্মক হরতালের ডাক

  • 9:32 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার
যৌথ বিবৃত; ছবি:সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই-

গোপালগঞ্জে সংঘটিত ‘গণহত্যা’, মানবাধিকার লঙ্ঘন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্রহসনের বিচারকার্য’ পরিচালনার প্রতিবাদে আগামীকাল রবিবার (২০ জুলাই) দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেয়। এতে বলা হয়, “খুনি-জঙ্গি-ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশে গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী নির্বিশেষে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের ময়নাতদন্ত ছাড়াই জোরপূর্বক দাফন বা দাহ করা হয়েছে, চালানো হয়েছে গণগ্রেপ্তার, হামলা, তল্লাশি, ভাঙচুর।”

বিবৃতিতে এসব ঘটনার জন্য সরকারকে ‘খুনি-ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে অভিযোগ করা হয় যে, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার শুরু করে দেশের গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনকে পদদলিত করা হচ্ছে।”

এ পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে এবং গোপালগঞ্জ গণহত্যার বিচারসহ অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে আগামীকাল দেশব্যাপী সর্বাত্মক হরতালের ঘোষণা দেওয়া হয়।

তবে বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছু জরুরি সেবা হরতালের আওতামুক্ত থাকবে। এগুলো হলো:

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহ, বন্যাদুর্গত এলাকাসমূহ, অন্যান্য অতি জরুরি সেবা।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, “জনগণের উপর গুলি চালিয়ে হত্যা, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ইউনূসীয় ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া হবে না। মাতৃভূমিকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হবে না।”

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au