বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিথর দেহে ফিরল সায়ান, বাড়িতে শোকের মাতম

  • 10:11 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফ (১৪)। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে তার মরদেহ লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে পৌঁছায়। বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, নিহত সায়ান ইউসুফের মৃত্যুতে শোকাচ্ছন্ন তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুর। সায়ানের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন তার দাদী কামরুন নাহার, মা শামীমা শাম্মী ও অন্যান্য স্বজনরা। চেষ্টা করেও কেউ তাদের সান্ত্বনা দিতে পারছেন না। শেষবারের মতো সায়ানকে একনজর দেখতে আশপাশের শত শত মানুষ ও আত্মীয়স্বজন বাড়িতে ভিড় করেন। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভবনটিতে স্কুলের শিক্ষার্থীরা অবস্থান করছিল। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহত হন।

গুরুতর দগ্ধ অবস্থায় সায়ান ইউসুফকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে মারা যায় সে।

নিহত সায়ান (১৪) লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির বাসিন্দা। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ভাড়া থাকতেন।

উল্লেখ্য, একই ঘটনায় আফনান ফায়াজ নামে আরেক শিক্ষার্থী নিহত হয়। সে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে। আফনানও সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাকে মঙ্গলবার সকালে ঢাকায় দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au