উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক র্যালি করেছে জামালপুরের বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি। বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটির শিক্ষক ও আট বিভাগের শিক্ষার্থীরা শোক র্যালি বের করে।
পরে শোক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভার্সিটি ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক শহিদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ গোলাম মওলা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইস উদ্দিন, প্রক্টর মিনহাজ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিদ্ধস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় পুরো জাতি স্তব্ধ হয়ে গেছে। এতোগুলো প্রাণ ঝড়ে যাওয়ার যে ক্ষত আর ঝলসে যাওয়া শরীর নিয়ে শিশুদের আত্মচিৎকার কোনভাবেই মেনে নেওয়ার নয়। নিহত সবার রূহের মাগফেতা কামনার পাশাপাশি বর্তমান সরকারকে সকল আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au