সর্বশেষ

সরকারি চাকরি আইনে নতুন অধ্যাদেশ: আন্দোলনে অংশ নিলে বাধ্যতামূলক অবসর

  • 8:27 pm - July 24, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
বাংলাদেশ সরকারের লোগো; ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৪ জুলাই-

সরকারি চাকরিজীবীরা আন্দোলনে জড়ালে বা সহকর্মীদের কাজ থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে—এমন বিধান যুক্ত করে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করেছে সরকার। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে এ অধ্যাদেশ জারি হয়।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৭ ধারা সংশোধন করে নতুন এ অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়, যদি কোনো সরকারি কর্মচারী নিজে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন বা অন্য কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে এটি ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টি’ হিসেবে অসদাচরণ গণ্য হবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্যতামূলক অবসর, পদাবনতি বা বরখাস্তের মতো শাস্তি দেওয়া যেতে পারে।

আইনজীবীরা বলছেন, অধ্যাদেশে ‘আন্দোলন’ শব্দটি সরাসরি উল্লেখ না থাকলেও যেভাবে কর্মবিরতি বা অন্যদের কাজে বাধা দেওয়ার কথা বলা হয়েছে, তা মূলত আন্দোলন বা ধর্মঘটের দিকেই ইঙ্গিত করে।

প্রসঙ্গত, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের আওতায় সংসদ ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। এতে বলা হয়, পরিস্থিতি এমন যে, সংসদ ছাড়াই জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন হয়ে পড়েছে। তাই রাষ্ট্রপতির নির্দেশে এ অধ্যাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

সুত্রঃ বাসস

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au