বাংলাদেশ

রংপুরে ধর্মীয় উসকানির অভিযোগে হিন্দু শিক্ষার্থীকে মারধর, গ্রামে উত্তেজনা

  • 4:45 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
রাতে হামলার চিত্র; ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ২৭ জুলাই- রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগড়ি ইউনিয়নের আলদাদপুর ছয়ানি গ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে রংপুর রিট পলিটেকনিক ইনস্টিটিউট-এর এক হিন্দু শিক্ষার্থী রনজন রায়কে (২০) মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় কিছু মুসলিম জনতা। শনিবার (২৬ জুলাই ২০২৫) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় রনজনের পরিবার ও প্রতিবেশীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন রনজনের বাবা সুজন কুমার রায় ও কাকা মনোজ কুমার রায়।

ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্টকে ঘিরে, যেখানে মুসলমানদের নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়। পোস্টটি ‘রনজন রায়’ নামে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া হয়। তবে পরিবারের দাবি, এটি রনজনের প্রকৃত আইডি নয়। তার ছবি ব্যবহার করে ভূয়া একটি আইডি খুলে উদ্দেশ্যমূলকভাবে ওই পোস্ট দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। ভূয়া আইডির মাধ্যমে পোস্ট দিয়ে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি ছড়ানো হচ্ছে, যাতে করে তাদের গ্রাম থেকে বিতাড়িত করা যায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা আশপাশের কয়েকটি হিন্দু বাড়িতে হামলা চালিয়ে চাঁদা দাবি করেছে এবং অবৈধভাবে টাকা আদায় করেছে।

রবিবার (২৭ জুলাই) দুপুরে অভিযুক্ত মুসলিম গ্রুপগুলো ওই এলাকায় মানববন্ধনের ডাক দিয়েছে এবং তার শিক্ষা প্রতিষ্ঠান থাকে স্থায়ী বহিস্কারের দাবি জানিয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে ঐ শিক্ষার্থীকে থানায় আটক রাখা হয়েছে।

আলদাদপুর ছয়ানি গ্রামটি হিন্দু-অধ্যুষিত, যেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু সম্প্রদায়ের। ঘটনার পর থেকে পুরো গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বড় ধরনের হামলার আশঙ্কা করছেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। এছাড়া রনজন রায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবার।

*আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চলছে 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au