হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ১ আগষ্ট- বরিশালের কাশিপুরের বিল্ববাড়ি এলাকায় এক ভয়াবহ ও নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৪২)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় পুলিশি উপস্থিতিতেই তাকে ঘর থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। হামলাকারীরা এতটাই নিষ্ঠুর ছিল যে, কুপিয়ে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীরজুড়ে জখমের চিহ্ন রেখে যায়। নিহতের ছোট ভাই সুমন সিকদার (৩৫), বোন মুন্নি বেগম (৩৮) এবং বৃদ্ধা মাও এই হামলায় গুরুতর আহত হয়েছেন।
হত্যার পেছনে পারিবারিক কলহকেই প্রধান কারণ হিসেবে দেখছে নিহতের পরিবার। জানা গেছে, লিটুর বোন মুন্নি বেগমের স্বামী জাকির হোসেন গাজী গোপনে দ্বিতীয় বিয়ে করলে পারিবারিক বিরোধ শুরু হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে এবং বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে মুন্নি ও তার ভাইয়েরা পুলিশের সহায়তায় বাড়ি ফিরলে, জাকির ও তার অনুসারীরা প্রথমে পুলিশের সামনেই বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে হামলাকারীরা বাড়িতে ফিরে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত লিটুকে নির্মমভাবে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকাণ্ডের সময় পুলিশ কোনোরকম প্রতিরোধ করেনি এবং ঘটনা আরও ভয়াবহ হওয়ার পর ঘটনাস্থলে ফিরতে দুই ঘণ্টার বেশি সময় নেয়। এমনকি লাশ নেওয়ার সময়ও হামলাকারীরা পুলিশের গাড়ি থামিয়ে লিটুকে ছিনিয়ে নিয়ে আবারও কুপিয়ে ফেলে রেখে যায়।
এদিকে স্থানীয়দের ভাষ্যমতে, নিহত লিটু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও নারী সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি তিনি নিজের ভগ্নিপতিকে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগেও অভিযুক্ত হয়েছিলেন, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি করে।
ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহকারী পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) মো. রিয়াদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে আশ্বস্ত করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au