হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ১ আগষ্ট- বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশে নতুন এই শুল্ক হার ঘোষণা করা হয়। এর আগে বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই হিসাবে এবার ১৫ শতাংশ শুল্ক কমানো হলো।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ওই নির্বাহী আদেশে শুধু বাংলাদেশই নয়, আরও কয়েক ডজন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, ভারতের ওপর ২৫, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী বাণিজ্য ঘাটতির অজুহাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। পরে ৯ এপ্রিল তা তিন মাসের জন্য স্থগিত করা হয়, যাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার সুযোগ থাকে।
এই সময়সীমা শেষে গত ৯ জুলাই বাংলাদেশসহ বিভিন্ন দেশকে চিঠি দিয়ে জানানো হয়, তাদের ওপর শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হচ্ছে। যদিও এরপরও তা কার্যকর হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় ১৫ শতাংশ এবং নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ মিলিয়ে মোট ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে।
বর্তমানে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে শুল্ক নিয়ে আলোচনা চালাতে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে তারা তিন দিনের বৈঠক করেছেন, যার তৃতীয় পর্ব হয় বৃহস্পতিবার। শুল্ক পরিস্থিতি আরও সহজ করতে তারা আলোচনা অব্যাহত রাখছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au