বিশ্ব

গাজা সিটি দখল পরিকল্পনায় উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ

  • 7:33 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
গাজা শহর দখল পরিকল্পনার প্রতিবাদে নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজধানী জেরুজালেমসহ হাইফা ও তেল আবিবে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা বন্দিদের মুক্তির দাবিতে এবং গাজা শহর দখল পরিকল্পনার প্রতিবাদে নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করেন।

বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সেনাসদস্য ম্যাক্স ক্রেশ হাতে ছিল ‘আমি অস্বীকার করেছি’ লেখা পোস্টার। তিনি জানান, “আমরা ৩৫০ জনেরও বেশি সেনা যারা যুদ্ধে অংশ নিয়েছিলাম, এখন নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছি।”

গাজা সিটি দখলের প্রস্তাব নেতানিয়াহুর পক্ষ থেকে আনা হয়, যা অনুমোদনের পর ইসরায়েলি সেনাবাহিনীকে উত্তর গাজার এই গুরুত্বপূর্ণ শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। লক্ষ্য, ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সাধারণ বাসিন্দাদের সরিয়ে নিয়ে হামাস যোদ্ধাদের ঘিরে স্থল অভিযান চালানো।

নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল গাজার শাসনভার নিতে চায় না, তবে নিরাপত্তার কারণে পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখা জরুরি। তাঁর দাবি, ভবিষ্যতে এটি তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়া হতে পারে।

জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জার্মানি, ফিনল্যান্ড ও কানাডাসহ একাধিক দেশ এই পরিকল্পনার সমালোচনা করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা পুরোপুরি দখল করলে ফিলিস্তিনি সাধারণ মানুষ ও আটক ইসরায়েলি বন্দিদের জন্য তা হতে পারে “বিপর্যয়কর”।

আন্তর্জাতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাজা অঞ্চলে মানবিক সংকট আরও তীব্র হবে এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠবে।

সুত্রঃ টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au