বিশ্ব

বাংলাদেশের আরও ৪ পণ্যে নতুন নিষেধাজ্ঞা ভারতের

  • 7:34 am - August 12, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ভারত বাংলাদেশ থেকে আমদানি হওয়া আরও চার ধরনের পাটপণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। ছিবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট- ভারত বাংলাদেশ থেকে আমদানি হওয়া আরও চার ধরনের পাটপণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এই বিধিনিষেধ অনুযায়ী, এখন থেকে ভারতের ব্যবসায়ীরা স্থলবন্দর দিয়ে এসব পণ্য নিতে পারবেন না; বরং রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে পাঠাতে হবে।

সোমবার (১১ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) প্রজ্ঞাপন জারি করে জানায়, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নিষিদ্ধ চার পণ্য হলো— পাট ও পাটজাত কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় উপাদানে তৈরি দড়ি বা রশি, এবং পাটের বস্তা বা ব্যাগ।

বাংলাদেশ থেকে এসব পণ্যের মাত্র প্রায় ১ শতাংশ সমুদ্রপথে রপ্তানি হয়, বাকিটা স্থলপথে যায়। ফলে নতুন বিধিনিষেধ মূলত এসব পণ্যের সহজ রপ্তানি পথ বন্ধ করে দিচ্ছে।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সভাপতি তাপস প্রামাণিক বলেন, ভারতের এসব পদক্ষেপ বাংলাদেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি সরকারকে দ্বিপক্ষীয় আলোচনায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং ভারতের বিকল্প বাজার খুঁজে বের করার পরামর্শ দেন। তাঁর ভাষায়, “ট্রাম্প যদি পুতিনের সঙ্গে বসতে পারেন, তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে কেন বসবে না?”

এর আগে গত ২৭ জুন ভারত স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা এবং বিশেষ ধরনের কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আরও চার ধরনের পণ্য সেই তালিকায় যুক্ত হলো।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au