বিশ্ব

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত, স্বাগত জানাল সৌদি আরব

  • 4:56 pm - August 12, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
তিন দেশের নেতারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট- অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ সিদ্ধান্তে বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব সন্তোষ প্রকাশ করেছে।

সোমবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পদক্ষেপ প্রশংসনীয়। সৌদি মনে করছে, দিন দিন দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ছে, যা ইসরায়েলকে চাপে ফেলছে। এতদিন তেল আবিবের ঘনিষ্ঠ মিত্ররা গাজা পরিস্থিতি নিয়ে নীরব থাকলেও এখন তাদের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। ফলে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের আগেই অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাতে পারে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ সার্বভৌম ও স্বাধীন। এতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, “আমাদের সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।”

ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা করেছেন।

তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, স্বীকৃতি শর্তহীন হবে না। শর্তগুলোর মধ্যে রয়েছে—ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, গাজা থেকে হামাসের নিয়ন্ত্রণ প্রত্যাহার, এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কার।

বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে কেবল চীন ও রাশিয়া এ স্বীকৃতি দিয়েছে। যদি ফ্রান্স ও যুক্তরাজ্য সেপ্টেম্বরে স্বীকৃতি দেয়, তবে পশ্চিমা জোটে শুধু যুক্তরাষ্ট্রই ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া একমাত্র দেশ হয়ে থাকবে।

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা গণতান্ত্রিক দেশের এই সম্ভাব্য স্বীকৃতি আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে এবং মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে নতুন কূটনৈতিক চাপ তৈরি করবে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au