বাংলাদেশ

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

  • 1:38 pm - October 25, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী।

টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অনৈতিক আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে তাহেরী লেখেন, ‘শিক্ষার্থীকে শাসন করার অধিকার যদি শিক্ষক রাখেন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে অনৈতিক প্রপোজ করলে সেই শিক্ষকের গালে থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবা রাখেন।’

তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষার্থীর নিরাপত্তা এবং শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠলে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করছেন অনেকে।

এদিকে তাহেরীর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মুজাম্মিল হক মাসুমী। তিনি বলেন, ‘যেকোনো ক্রাইসিস মুহূর্তে তাহেরী হুজুরের সাহসী ও সুচিন্তিত বক্তব্য জাতিকে পথ দেখায়। ভণ্ডদের লেবাস খুলতে তাহেরী হুজুরের জুড়ি নেই।’

তাহেরীর মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছেন, আবার কেউ এ ধরনের পরিস্থিতিতে আইনানুগ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au