লিড নিউজ

গাজায় একটি প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে: জাতিসংঘ

  • 10:17 pm - August 12, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
গাজায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও পাঁচ ফিলিস্তিনির অনাহারে মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১২ আগষ্ট- গাজায় অনাহারে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করেছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২২, যার মধ্যে ১০১ শিশু। এর বেশির ভাগ মৃত্যু ঘটেছে গত তিন সপ্তাহে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নতুন করে অনাহারে মারা যাওয়া পাঁচ বছরের শিশুর নাম মোহাম্মদ জাকারিয়া খাদের। শুধু গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, ক্ষুধা ও বোমাবর্ষণে গাজার শিশুরা মারা যাচ্ছে। সংস্থার ভাষায়, “পুরো পরিবার, আশপাশের মানুষ ও একটি প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। নিষ্ক্রিয়তা ও নীরবতা এই অপরাধে সহায়তা করছে। যুদ্ধবিরতির জন্য কথাকে কাজে পরিণত করার এখনই সময়।”

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টি এখন এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেখানে এক-তৃতীয়াংশের বেশি মানুষ কয়েক দিন ধরে না খেয়ে আছেন, আর ৫ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। ডব্লিউএফপি আরও বলেছে, বৃহত্তর বিপর্যয় এড়াতে অবিলম্বে প্রচুর পরিমাণে খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন।

এদিকে সোমবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলের হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ছয়জন ত্রাণপ্রত্যাশী বলে জানিয়েছে আল-জাজিরা।

রোববার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হন ইসমাইল কন্দিলের ছেলে। আল-শিফা হাসপাতাল থেকে আল-জাজিরাকে তিনি বলেন, “তার কাছে কোনো গুলি ছিল না, কোনো অস্ত্র ছিল না। আমরা কী করেছি, যে এমনটা হচ্ছে? এ ক্ষুধা ও গণহত্যা আর নেওয়া যাচ্ছে না।”

৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৬১ হাজার ৪৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ২৭০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী রয়েছেন।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au