বাংলাদেশ

টেলিফোনে বার্তা: বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

  • 8:53 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবিঃ বাসস

মেলবোর্ন, ১৭ আগষ্ট- বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে।

বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে, নির্দেশনার এই তথ্য দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের অন্য মিশনগুলোতে জানিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি, ছবি সরানোর প্রক্রিয়াটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেটি তদারকি করার দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।

বাংলাদেশের একটি অনলাইন পত্রিকার খবরে বলা হয়, একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় কোথাও কোনো লিখিত নথি নেই। শুধু টেলিফোন কলে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে সরিয়ে ফেলতে হবে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের দূতদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা এখনো এ ধরনের নির্দেশনা পাননি। তবে বিদেশের দুটি মিশনের প্রধান স্বীকার করেছেন, তারা সরকারের কাছ থেকে সরাসরি এ নির্দেশ পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, “ঢাকা থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে। তবে এটি লিখিত কোনো নির্দেশ নয়, টেলিফোনেই জানানো হয়েছে।”

আরেকজন কূটনীতিক জানান, “আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সরাসরি বিষয়টি জানাননি। বরং তার পক্ষে কাছের একটি মিশনের রাষ্ট্রদূত আমাদের নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন।”

সুত্রঃ ঢাকা পোস্ট

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au