বিশ্ব

শান্তি ও সমৃদ্ধির পথে ভারত-চীন সম্পর্কের নতুন দিগন্ত

  • 5:18 am - August 21, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ভারত-চীন আবারও বিমান চলাচল, সীমান্ত বাণিজ্য ও বিনিয়োগ পুনরায় শুরু করতে সম্মত। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রাচীন সংস্কৃতির ধারক-বাহক ভারত-চীন, এই দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেই গোটা এশিয়ার ঐক্য নির্ভর করছে। এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বৈশ্বিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ শক্তি। দ্রুত শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং রপ্তানি-কেন্দ্রিক প্রবৃদ্ধির ফলে দেশটি কয়েক দশকের মধ্যে অর্থনৈতিক রূপান্তর ঘটাতে সক্ষম হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য, অবকাঠামো বিনিয়োগ এবং উৎপাদনশীলতায় চীনের ভূমিকা অনন্য, যা বৈশ্বিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে।

অন্যদিকে, ভারতকে বলা হয় বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। সাম্প্রতিক বছরগুলোতে তথ্যপ্রযুক্তি, সেবা খাত, কৃষি এবং উৎপাদন শিল্পের ক্রমবর্ধমান অবদানের ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণ জনসংখ্যা, বৃহৎ ভোক্তা বাজার এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আকর্ষণ করার ক্ষমতা ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। এর ফলে ভারত কেবল এশিয়ার নয়, বৈশ্বিক অর্থনীতিতেও একটি নির্ধারক ভূমিকা পালন করছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত সংঘাত, বিশেষত ২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও অনির্দিষ্টসংখ্যক চীনা সেনার মৃত্যু, দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়িয়ে দেয়। সেই থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, সীমান্ত বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ে এবং জনগণের মাঝে বিরূপ মনোভাব গভীর হয়।

কিন্তু ইতিহাস বলছে, ভারত-চীন সম্পর্ক সবসময় প্রতিদ্বন্দ্বিতা ও বৈরিতায় সীমাবদ্ধ ছিল না। ১৯৫৪ সালে ‘পঞ্চশীল চুক্তি’র মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণার মধ্য দিয়ে উভয় দেশ মৈত্রীর পথ খুঁজেছিল। আবার ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধ সম্পর্ককে চরম শীতলতায় নিয়ে যায়। ১৯৮৮ সালে রাজীব গান্ধীর চীন সফর, ২০০৩ সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বেইজিং সফর এবং ২০০৮ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।

১৯৮৮ সালে চীনের নেতা দেং জিয়াওপিং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বলেছিলেন, একুশ শতককে এশিয়ার শতক করে তুলতে ভারত-চীন সহযোগিতা আবশ্যক একটি শর্ত।

এবারও দেখা যাচ্ছে, দুই দেশ ধীরে ধীরে বিশ্বাস পুনর্গঠনের প্রচেষ্টা শুরু করেছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে ভারত ও চীন সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু, সীমান্ত বাণিজ্য চালু এবং বিনিয়োগ প্রবাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে। বেইজিং জানিয়েছে, দুই দেশ আগামী ২০২৬ সালে চীনে আবারও বৈঠকে বসবে। এটি নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত ও পরিবর্তনশীল বৈদেশিক নীতি এশিয়ার ভূরাজনীতিতে নতুন জটিলতা তৈরি করছে। ফলে ভারত ও চীন—এই দুই এশীয় পরাশক্তির পারস্পরিক সম্পর্ক স্থিতিশীল রাখা শুধু আঞ্চলিক শান্তির জন্যই নয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রবাহ ও ভূরাজনৈতিক ভারসাম্যের জন্যও অপরিহার্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকের পর এক্স-এ মন্তব্য করেছেন: “ভারত-চীনের স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য ও গঠনমূলক সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” এ বক্তব্য নিঃসন্দেহে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা।

আজকের বিশ্বে দ্বন্দ্ব নয়, সহযোগিতাই টিকে থাকার মূল চাবিকাঠি। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক যত দৃঢ় হবে, সীমান্ত সমস্যা সমাধানের পথও তত সহজ হবে। তাই বলা যায়, ভারত-চীন সম্পর্কের নতুন অধ্যায় কেবল এশিয়ার নয়, সমগ্র বিশ্বের জন্যই একটি শুভ লক্ষণ।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au