বাংলাদেশ

উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে: মির্জা ফখরুল

  • 9:16 pm - August 23, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান আলোচনা ও তর্কবিতর্ক অনেক সময় হতাশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি আশাবাদী মনোভাব হারাতে চান না।

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচিটি আয়োজন করে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ।

মির্জা ফখরুল বলেন, “আমি যখন একটি প্রগতিশীল সমাজ দেখতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র চাই, তখন যদি দেখি মানুষের চিন্তা-ভাবনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে, উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই হতাশা আসে।”

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকাঠামোয় মৌলিক সংস্কার প্রয়োজন। বিচ্ছিন্ন উদ্যোগ বা জোড়াতালি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও কৃষি—সবকিছু রাষ্ট্রের কাঠামো ও নেতৃত্বের ওপর নির্ভর করে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেড় বছরে সেই ক্ষতি পূরণ সম্ভব নয়। রাজনৈতিক সংকটের পেছনে ভয়াবহ দুর্নীতি অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।

তার অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের কাজ এমপিরা নিজেদের হাতে নিয়েছেন, যা আইন প্রণেতার দায়িত্ব নয়। উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, পদোন্নতি ও নিয়োগে ঘুষের সংস্কৃতি গোটা রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে স্কুল ও নার্স নিয়োগ পর্যন্ত সবকিছুতেই ঘুষের প্রভাব রয়েছে।

তিনি বলেন, “একজন মফস্‌সলের শিক্ষককে সমস্যার সমাধানের জন্য ঢাকায় আসতে হয়। এর পেছনেও দায়ী সিস্টেম। কারণ কেন্দ্রীয়ভাবে না এলে ঘুষটা আসবে কীভাবে?”

আলোচনায় আরও বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন।

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au