বিশ্ব

৮ লাখ  শ্রমিক নিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ

  • 5:08 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের মধ্যে শীর্ষে এখন বাংলাদেশিরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের মধ্যে শীর্ষে এখন বাংলাদেশিরা। দেশটির মোট বৈধ বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি। বর্তমানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী দেশটিতে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল মঙ্গলবার (২৬ আগস্ট) দেশটির সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, করোনা-পরবর্তী পরিস্থিতিতে মালয়েশিয়ার অর্থনীতি পুনর্গঠনে বিদেশি শ্রমিকের চাহিদা হঠাৎ বেড়ে যায়। সীমান্ত খুলে দেওয়ার পর ২০২২ সালে মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মী। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগ নীতিতে শিথিলতা আনার পর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক কর্মী দেশটিতে প্রবেশ করেন। ওই বছরই প্রায় ৪ লাখ নতুন বাংলাদেশি শ্রমিক কাজের সুযোগ পান মালয়েশিয়ায়।

তবে এ সময় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে ফেরতও পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। একই সময়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের শ্রমিকরাও কাজ করছেন। তবে সংখ্যার দিক থেকে বাংলাদেশিরাই সবার ওপরে অবস্থান করছে। মালয়েশিয়ার শিল্প, কৃষি, নির্মাণ, সেবা ও গৃহকর্মী খাতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বলেন, “বিদেশি কর্মীরা মালয়েশিয়ার অর্থনীতি সচল রাখতে বড় ভূমিকা রাখছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে আসা কর্মীরা নির্মাণ ও শিল্প খাতে বিশাল অবদান রাখছেন।”

বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার শ্রমবাজারে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে তাদের অবদান আরও বেড়ে চলেছে।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au