লিড নিউজ

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেড আই খান পান্নার

  • 11:09 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ আগষ্ট- একাত্তরের মুক্তিযুদ্ধ, বাহাত্তরের সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রশ্নে কোনও আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখনই শেষ সময়।” বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিবৈঠক ভণ্ডুল হওয়ার পর এক ফেসবুক লাইভে তিনি এ আহ্বান জানান।

পান্না অভিযোগ করেন, সকালে রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় কিছু দুষ্কৃতকারী ঢুকে হট্টগোল করে এবং স্লোগান তোলে। তিনি বলেন, “এটা স্পষ্টত ক্ষমতাসীনদের দাপট। মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে, তা এখানে এসে বোঝা গেল। সাংবাদিকদের নিজস্ব জায়গায় এমন গ্যাঞ্জাম হলে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার অবস্থা স্পষ্ট।”

এর আগে গোলটেবিল বৈঠকে অবরুদ্ধ হওয়ার পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার দুপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি ডিআরইউতে প্রবেশ করে বৈঠকের অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি হওয়ার কথা ছিল ড. কামাল হোসেনের, যদিও তিনি আসেননি। সকাল ১০টার পরিবর্তে আলোচনা শুরু হয় ১১টার দিকে।

প্রথম বক্তা হিসেবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, দেশের সংবিধানকে ছুড়ে ফেলার চেষ্টা চলছে এবং এর পেছনে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির ভূমিকা রয়েছে। তাঁর দাবি, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে।

ঠিক সেই সময় মিছিলসহ একদল ব্যক্তি মিলনায়তনে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করে— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “লীগ ধর, জেলে ভর”, “জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো।” একপর্যায়ে তাঁরা বৈঠকের ব্যানার ছিঁড়ে ফেলে এবং উপস্থিতদের অবরুদ্ধ করে।

দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই দলটি লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমি জানতাম না এখানে কোনো সমস্যা হবে। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাওয়াত পেয়েই এসেছিলাম।”

অন্যদিকে আল আমিন রাসেল নামে একজন, যিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেন, বলেন, “এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিল। আমরা সেটা মেনে নিতে পারি না।”

আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, মঞ্চ ৭১–এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদসহ অনেকে।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au