সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…
মেলবোর্ন, ২৯ আগষ্ট- বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এই উত্তেজনা ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। ঘটনায় একজন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আড়াইটায় পার্কের প্রধান ফটকের সামনে পার্ক মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীর সমর্থকেরা প্রতিবাদ সমাবেশ শুরু করেন। অপরদিকে, তাঁকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় তৌহিদি জনতার ব্যানারে সমাবেশ ডাকা হয়। বেলা তিনটার দিকে কয়েক শ লোক একযোগে সেখানে জড়ো হলে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে কিছু লোক পার্কে ঢুকে মালামাল লুটপাট চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাস্তায় তৌহিদী জনতার অবস্থান। ইনসেটে আহত একজন। ছবি: সংগৃহীত
সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে এক সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দুটি মাইক্রোবাস এবং পাঁচ সাংবাদিকের মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর পরও উত্তেজিত জনতা আনোয়ার হোসেনের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
এর আগে ১৭ আগস্ট ওই পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় দুজন নারী ও পাঁচজন পুরুষকে কারাদণ্ড এবং মালিক আনোয়ার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে পার্কটিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল।
পার্কের মালিক আনোয়ার হোসেন বলেন, “অভিযানের পর থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আজও পরিকল্পিতভাবে আমার প্রতিষ্ঠানে হামলা হয়েছে। অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।”
অন্যদিকে, তৌহিদি জনতার পক্ষে মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করেন, “জীবন মহলে দীর্ঘদিন ধরে অসামাজিক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড চলছে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম, কিন্তু সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এতে সাতজন আহত হন।”
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, “কিছু দিন আগে প্রশাসন ওই পার্কে অভিযান চালিয়েছে, মামলা দিয়েছে এবং জরিমানা করেছে। আজ স্থানীয় লোকজন শান্তিপূর্ণ সমাবেশের আশ্বাস দিলেও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোনো পক্ষ মামলা করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au