সর্বশেষ

অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

  • 6:14 pm - August 29, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ আগস্ট- সেপ্টেম্বর উইন্ডোতেই শেষ হবে লাতিন দেশগুলোর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। দুই রাউন্ডের ম্যাচে আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর তারা ইকুয়েডরের মাঠে খেলবে। বেশ আগেভাগেই পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেরা বাছাই শেষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছিল। অক্টোবরে দুটি ম্যাচের সূচি ঠিক করেছে তারা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন দেশটির সঙ্গেই আবার পরের মাসে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

সংবাদমাধ্যম ওলে কে তিনি বলেছেন, আমাদের পরবর্তী ফিফা উইন্ডো (অক্টোবর) যুক্তরাষ্ট্রে কাটবে। সেখানে আমরা দুই ম্যাচ আয়োজনের জন্য লজিস্টিকস নিয়ে কাজ করছি। প্রথমটি ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি পুয়ের্তো রিকোর বিপক্ষে শিকাগোর সোলজার ফিল্ডে। প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের প্রস্তুতির দিকেই আমাদের প্রধান লক্ষ্য।

প্রীতি ম্যাচে আর্জেন্টিনা প্রথম লড়াইয়ে নামবে ১০ অক্টোবর, যেখানে প্রতিপক্ষ হবে ফার্নান্দো বাতিস্তারের নেতৃত্বাধীন ভেনেজুয়েল। এরপর ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। এর আগে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কথা ভাবা হলেও সময়সূচির জটিলতার কারণে এএফএ বিকল্প খুঁজতে বাধ্য হয়। পরবর্তীতে নভেম্বরে আফ্রিকা ও এশিয়ায় সফর করবে মেসি-আলভারেজরা। অ্যাঙ্গোলার বিপক্ষে রাজধানী লুয়ান্ডায় ১০ নভেম্বর এবং ১৪ নভেম্বর নামবে ভারতের কেরালায়, যদিও সেখানকার প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।

এদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন বাছাইয়ের ম্যাচটিতে ঘরের মাঠে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে নামতে পারেন মেসি। যা নিয়ে তার ভাষ্য, ‘এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ এখানে এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর (আর্জেন্টিনায়) আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলা থাকবে কি না জানি না। তাই সেদিন আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব। এরপর কী হবে আমি জানি না।

অবসর নিয়ে মেসি সরাসরি মন্তব্য না করলেও, তার কথায় পরবর্তী বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে ২০২২ আসরের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্টিনা। এরপর ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০।

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au