অস্ট্রেলিয়া

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

  • 11:18 pm - October 24, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার
সন্দেহভাজন ২৬ বছর বয়সী জান কোয়াজক সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। (৯নিউজ)

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর শুক্রবার সিডনিতে পৌঁছান ২৬ বছর বয়সী জান কোয়াজ।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নাইন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত তদন্তের পর শুক্রবার সিডনির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জান কোয়াজ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার হোমিসাইড স্কোয়াডের গোয়েন্দারা।

বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি ম্যাসকট পুলিশ স্টেশনে নেওয়া হয়। সেখানে ২০২৩ সালের এপ্রিলে ২২ বছর বয়সী ডার্সি শেফার-টার্নারকে হত্যার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মাদকসংক্রান্ত ৫০ হাজার ডলারের দেনাকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

মাদকসংক্রান্ত দেনার জেরে হত্যার অভিযোগ

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, স্কুলজীবনের বন্ধু জাকারি রিচার্ড ফ্রেজার ডার্সি শেফার-টার্নারকে পিকহার্স্ট এলাকার একটি অ্যাপার্টমেন্টে ডেকে নেন। ফ্রেজারের ধারণা ছিল, ডার্সির কাছে অপর এক ব্যক্তির ৫০ হাজার ডলার দেনা রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই অ্যাপার্টমেন্টে যাওয়ার পর ২২ বছর বয়সী ডার্সির মুখ বেঁধে ফেলা হয়। একপর্যায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং তাঁর মৃত্যু হয়।

পরে ঘটনাস্থলের আলামত সরিয়ে ফেলার জন্য কুইন্সল্যান্ডের এক ব্যক্তিকে ২০ হাজার ডলার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। চার্লস ডেনিস টার্নবুল নামের ওই ব্যক্তি সিডনিতে গিয়ে ঘটনাস্থল পরিষ্কার করেন এবং মরদেহটি একটি ধাতব ক্যাবিনেটের মধ্যে ভরে রাখেন।

এরপর তিনি গাড়ি চালিয়ে প্রায় পাঁচ ঘণ্টা উত্তরে ম্যাকসভিল এলাকায় যান এবং একটি খালে ক্যাবিনেটটি ফেলে দেন।

ডার্সি শেফার-টার্নার ২০২৩ সালের ২৭ এপ্রিল সিডনির একটি অ্যাপার্টমেন্টে মারা যান। ছবি: সংগৃহীত

এ ঘটনায় চার্লস ডেনিস টার্নবুল বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন। অন্যদিকে, জাকারি রিচার্ড ফ্রেজার নরহত্যার দায়ে কারাবন্দি রয়েছেন।

আদালতে হাজির হননি অভিযুক্ত

হত্যার অভিযোগে অভিযুক্ত জান কোয়াজের শুক্রবার আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে তিনি আদালতে উপস্থিত হননি। তাঁর আইনজীবী বিচারককে জানিয়েছেন, তাঁরা জামিনের আবেদন করবেন না।

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, তা আদালতের কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত হবে।

সূত্র: নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au