সর্বশেষ

ব্যাটারদের ব্যর্থতায় সাউথ অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

  • 6:52 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ আগস্ট-অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে। ডারউইনে ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস ২৫৪ রানে শেষ হয়। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ১১৪ রানে।

দিনের শুরুতে ৪২ রানে থাকা শাহাদাত হোসেন ৭ রান যোগ করে বিদায় নেন। এরপর ইয়াসির আলি চৌধুরী ৩৬ রানে আউট হন। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান কিছুটা লড়াই করলেও বড় ইনিংস খেলতে পারেননি। নাঈম ২৫ এবং মাহিদুল ৩২ রানে আউট হন।

লোয়ার অর্ডারের রিপন মন্ডল ও এনামুল হক রান তুলতে পারেননি। তবে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ শেষ উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ দেখালেও শেষ পর্যন্ত ম্যাচে জয় সম্ভব হয়নি। ৪২ রানে মুরাদ বিদায় নিলে শেষ হয় ম্যাচ।

এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর হতাশাজনকভাবে শেষ হলো। এর আগে তারা টপ এন্ড টি-টোয়েন্টিতেও ১১ দলের মধ্যে নবম অবস্থানেই ছিল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১১৪

সাউথ অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮০

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ৮৩.৩ ওভারে ২৫৪ (আগের দিন ১০৬/৩) (শাহাদাত ৪৯, ইয়াসির ৩৬, মাহিদুল ৩২, নাঈম ২৫, মুরাদ ৪২, রিপন ০, এনামুল ০, হাসান ৯*; বাকিংহ্যাম ১৭-১-৫২-৩, অ্যাগার ২০-৪-৫৬-২, জ্যাকবস ১৪-৩-৩৫-২, থর্নটন ১৩-৩-২৫-২, ওয়াদিয়া ১৯-৩-৭৭-১)।
ফল: সাউথ অস্ট্রেলিয়া ইনিংস ও ১২ রানে জয়ী।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au