বাংলাদেশ

রংপুরে জাপার কার্যালয়ে হামলা হলে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে: মোস্তাফিজার রহমান

  • 11:40 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
রংপুরে বিভাগীয় শহরের জাপার কার্যালয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- ঢাকায় জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে দলের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের সেন্ট্রাল রোডে শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। তারা ঘোষণা দেন, দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ওপর যেকোনো হামলা হলে প্রতিরোধ করা হবে।

দলীয় সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি হয়। এ সময় মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জাপা ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা ঘোষণা দেন, অন্তত ২৪ ঘণ্টা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করবেন।

স্থানীয়রা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা আসে। সকালে গুজব ছড়িয়ে পড়ে যে, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হতে পারে। এরপর নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হন।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “আমরা কারও সঙ্গে বিরোধ চাই না। তবে কেউ যদি জোর করে ঝগড়া বারমগধাতে আসে, তাহলে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ করব। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। এখানে অন্য কারও সাহায্যের দরকার নেই। আমাদের নেতাকর্মী ও রংপুরের জনগণ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার আশঙ্কা করছি না। তবে কেউ যদি শক্তি আছে ভেবে হামলা করতে চায়, তাহলে তাদের হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ওরা আসুক, সহযোগীদেরও আনুক। আমরা প্রতিরোধ করব। অতীতেও আমরা এর প্রমাণ দিয়েছি।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোস্তাফিজার রহমান অভিযোগ করেন, “জাপাকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল ষড়যন্ত্র করছে। পেছনে অদৃশ্য শক্তিও আছে। কিন্তু দেশের জনগণ তাদের সঙ্গে নেই। বরং আগামী নির্বাচনে জাতীয় পার্টি আগের চেয়ে ভালো করবে।”

 

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au