বিশ্ব

আফগানিস্তানে নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

  • 6:34 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
আফগানিস্তানের এক বিউটি পার্লারে কাজ করছেন নারীকর্মীরা। ছবি: এএফপি

মেলবোর্ন, ৩১ আগষ্ট- আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার কার্যত বিলুপ্তির পথে। দেশটির তালেবান সরকার গোপনে চালু থাকা সব পার্লার এক মাসের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। অন্যথায় মালিক ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

তালেবানদের যুক্তি, নারীদের বিউটি পার্লার ইসলামী শরিয়াহবিরোধী, তাই এগুলো চালু থাকতে দেওয়া যাবে না। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, এর ফলে অসংখ্য নারী জীবিকা হারাবেন এবং তারা আরও অনিশ্চয়তার মধ্যে পড়বেন।

২০২৩ সালে তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে নারীদের সব বিউটি পার্লার বন্ধ করে দেয়। এতে প্রায় ১২ হাজার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং অন্তত ৫০ হাজার নারী কর্মহীন হয়ে পড়েন। তবুও স্থানীয় সম্প্রদায়ের সহায়তায় কিছু পার্লার গোপনে চালু ছিল। এবার সেগুলোও বন্ধ করার সিদ্ধান্তে এগিয়েছে তালেবান।

সরকারি ঘোষণায় স্থানীয় কমিউনিটি নেতা ও প্রবীণদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এসব পার্লারের খোঁজ পুলিশকে দেন। এতে নারীদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩৮ বছর বয়সী ফ্রেশতা (ছদ্মনাম) নামের এক নারী জানান, তিনি স্বামীর অসুস্থতা ও তিন সন্তানের ভরণপোষণের দায়ে গোপনে পার্লার চালাচ্ছিলেন। “যখনই কোনো নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি দেখতেন, সেটাই আমার আনন্দ ছিল। এখন মনে হচ্ছে, আর চালিয়ে যাওয়া সম্ভব নয়,” বলেন তিনি।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ, অধিকাংশ নারী চাকরি হারিয়েছেন। পার্ক, জিম, সেলুন—সব জায়গায় প্রবেশাধিকার বন্ধ। পুরুষ অভিভাবক ছাড়া তারা ভ্রমণ করতে পারেন না। বাইরে গেলে পুরো শরীর ঢেকে রাখতে হয়, এমনকি জনসমক্ষে কণ্ঠস্বরও শোনানো নিষিদ্ধ।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, তালেবান কার্যত নারীদের বিরুদ্ধে “লিঙ্গভিত্তিক বর্ণবাদ” চালু করেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থাগুলোও উদ্বেগ জানিয়ে বলেছে, এভাবে চলতে থাকলে আফগানিস্তানে নারীদের অস্তিত্বই সামাজিকভাবে বিলীন হয়ে যেতে পারে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au