ফেসবুকে ঘোষণার ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর
গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাঙ্গণে শহীদ মিনারের একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার…
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) এ অভিযোগ জমা দেওয়া হয়। তারকা দম্পতির অভিযোগ, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মনগড়া বক্তব্য প্রচার, বিকৃত স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি করা হচ্ছে।
সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে নিজেদের প্রেম ও বিয়ের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানে বিজয় জানান, রাশমিকাকে বিয়েতে রাজি করাতে তাঁকে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল। তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।
অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। পাশাপাশি বিজয়ের পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সামনে এনে তাঁর আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। তারকা দম্পতির অভিযোগ, একপর্যায়ে এসব আলোচনা ব্যক্তিগত আক্রমণ ও হয়রানিতে রূপ নেয়।
এ পরিস্থিতিতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আট পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেন রাশমিকা। সেখানে তিনি বলেন, সমালোচনা করা কিংবা ভিন্নমত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণ সমালোচনার সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়েছে।
বিজয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশমিকা জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেরই নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। বিজয় এ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছিলেন। তবে এর অর্থ এই নয় যে তাঁদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল। নিজের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মতভেদ বা সমালোচনার কারণে পরিবারের সদস্যদের আক্রমণ না করার আহ্বান জানান অভিনেত্রী।
অন্যদিকে, স্ত্রীকে নিয়ে নেতিবাচক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি ও ভিডিও প্রকাশ করেন বিজয় দেবেরাকোন্ডা। সেখানে তিনি রাশমিকাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং তাঁদের দাম্পত্য জীবন নিয়ে সুখী থাকার কথা জানান।
তারকা দম্পতির প্রতিনিধিদের অভিযোগে বলা হয়েছে, তাঁদের নামে ভুয়া বক্তব্য প্রচার, বিকৃত স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া এবং ভুয়া পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী কিংবা অর্থের বিনিময়ে পরিচালিত প্রচারণা রয়েছে কি না, তা খতিয়ে দেখারও অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা মতপ্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকারকে সম্মান করেন। তবে মতামত প্রকাশ করা আর বানানো বা বিকৃত তথ্যকে সত্য হিসেবে প্রচার করা এক বিষয় নয়। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন পোস্টের সংযোগ ও অন্যান্য তথ্যপ্রমাণও জমা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।
এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে। তবে সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও এবার অনলাইনে হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন এই তারকা দম্পতি।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au