বিশ্ব

ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুনে অন্তত তিনজনের মৃত্যু

  • 9:58 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন, ৩১ আগষ্ট- ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা স্থানীয় সংসদ ভবনে অগ্নিসংযোগ করলে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কারও শরীরে দগ্ধের চিহ্ন রয়েছে, আবার কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে হাড় ভেঙে আহত হয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়া সরকারের কঠোর সমালোচনা করে বলেছে, সরকার মুক্ত মত প্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে বলপ্রয়োগ করছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তা ফাদলি তাহার জানিয়েছেন, শুক্রবার রাতে শুরু হওয়া অগ্নিকাণ্ডের পর শনিবার সকালে উদ্ধারকর্মীরা ভবন থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেন। আগুনে ভবনটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার পশ্চিম জাভার বানদুং শহরেও আঞ্চলিক সংসদ ভবনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা, তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। একই দিন সুরাবায়া শহরে বিক্ষোভকারীরা আঞ্চলিক পুলিশ সদর দফতরে হামলা চালিয়ে যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ব্যারিকেড ভেঙে ফেলে। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা আতশবাজি ও লাঠিসোটা নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

এ পরিস্থিতিতে জাকার্তায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের দূতাবাস তাদের নাগরিকদের বিক্ষোভস্থল ও বড় জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

শনিবার রাজধানী জাকার্তায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে এর আগে টানা পাঁচদিন ধরে বিক্ষোভ চলে। সোমবার থেকে শুরু হওয়া এই আন্দোলনের সূত্রপাত হয় খবর ছড়িয়ে পড়ার পর যে দেশটির সব ৫৮০ জন সংসদ সদস্যকে বেতনভাতা ছাড়াও মাসিক ৫০ মিলিয়ন রুপিয়া (৪৬৫০ মার্কিন ডলার) বাড়ি ভাড়ার ভাতা দেওয়া হবে। সমালোচকদের মতে, এই ভাতা শুধু অতিরিক্তই নয়, বরং অমানবিক, কারণ দেশের সাধারণ মানুষ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, করের বোঝা ও বেকারত্বের সঙ্গে লড়ছে।

ইন্দোনেশিয়ার মাকাসারে রাজনীতিবিদদের বিলাসী ভাতা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভে আগুনে পোড়া গাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শন করছেন স্থানীয়রা। (এপি: মাসিউদি ফারমানসিয়াহ)

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় এক বিক্ষোভে ২১ বছর বয়সী রাইড-শেয়ারিং চালক আফফান কুরনিয়াওয়ানের মৃত্যুর ঘটনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় পুলিশের সাঁজোয়া গাড়ি হঠাৎ করে বিক্ষোভকারীদের ভেতরে ঢুকে যায় এবং কুরনিয়াওয়ানকে চাপা দেয়। তিনি তখন খাবার সরবরাহের অর্ডার সম্পন্ন করছিলেন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শনিবার বালিতেও শত শত রাইড-শেয়ার চালক ও শিক্ষার্থী আফফান কুরনিয়াওয়ানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করে। তারা পুলিশ সংস্কারের দাবি জানায় এবং গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের মুক্তির আহ্বান জানায়। পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভকারীরা পাথর ও বোতল নিক্ষেপ করলে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ঠেকানোর চেষ্টা করে।

দেশজুড়ে মেডান, সলো, যোগজাকার্তা, মাগেলাং, মালাং, বেংকুলু, পেকানবারু এবং পাপুয়া অঞ্চলের মানোকওয়ারি শহরেও বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কেবল জাকার্তায়ই বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৯৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর হামলায় সাধারণ মানুষের হতাহত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়া সরকারের কঠোর সমালোচনা করে বলেছে, সরকার মুক্ত মত প্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে বলপ্রয়োগ করছে। সংস্থাটির নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেন, “কোনও মানুষকে কেবল প্রতিবাদের অধিকারের চর্চা করার কারণে জীবন দিতে হবে না। কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এবং নিঃশর্তভাবে সেই সব মানুষকে মুক্তি দেওয়া, যাদের শুধু মত প্রকাশের কারণে আটক করা হয়েছে।”

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (AP)

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au