সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…
মেলবোর্ন, ৩১ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইনগ্রিড স্টিট এক বিবৃতিতে বলেছেন, আগামী রবিবার দেশজুড়ে যে সমাবেশগুলোর আয়োজন করা হচ্ছে, সেগুলো নিয়ে বিশেষ করে ভিন্ন সংস্কৃতি ও অভিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গত শুক্রবার (২৯ আগষ্ট) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “আমাদের বার্তা স্পষ্ট: আপনি যে–ই হোন, যাকে–ই ভালোবাসুন বা যাঁকে–ই প্রার্থনা করুন—ভিক্টোরিয়ায় আপনাকে স্বাগত। এখানে আপনি শান্তি, নিরাপত্তা এবং সম্মানের অধিকারী।”

Statement from the Minister for Multicultural Affairs
তিনি আরও জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিবাসী পরিবারগুলো ভিক্টোরিয়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তারা অর্থনীতি সমৃদ্ধ করেছে, সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে এবং স্থানীয় সমাজকে শক্তিশালী করেছে।
মন্ত্রী বলেন, ভিক্টোরিয়ার বহুসংস্কৃতির সম্প্রদায়গুলো রাজ্যের সেরা মূল্যবোধের প্রতিফলন ঘটায়—হোক তা ছোট ব্যবসা, সাংস্কৃতিক উৎসব, উপাসনালয় কিংবা ক্রীড়া ক্লাব।
তিনি জোর দিয়ে বলেন, ভিক্টোরিয়ার মানুষ বর্ণবাদ ও ঘৃণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। যারা এসব ছড়ায়, তারা কখনো জয়ী হবে না। কারণ ভিক্টোরিয়ার বহুসংস্কৃতিবাদ রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি।
“এটাই আমাদের ভিক্টোরিয়ান পরিচয়কে গড়ে তোলে,”—বিবৃতিতে যোগ করেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au